ওয়েব ডিজাইন যারা করতে চায় তাদের মনে একটা প্রশ্ন থাকে যে, ওয়েব ডেভেলপমেন্ট’র জন্য কেমন কনফিগারেশনের ডেক্সটপ বা ল্যাপটপ প্রয়োজন?
ওয়েব ডেভেলপমেন্ট’র জন্য কেমন কনফিগারেশনের ডেক্সটপ বা ল্যাপটপ প্রয়োজন
বিষয়টা আজ আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। অনেকেই ভেবে থাকে যে, অনেক ভালো ল্যাপটপ লাগবে তা না হলে হবে না। বিষয়টা এরকম নয়।
আসলে গ্রাফিক্স ডিজাইন এ যেমন ভারী ভারী সফটওয়্যার নিয়ে নড়াচড়া করতে হয়,ওয়েব ডিজাইন এ সেরকম নয়। এখানে আপনার লাগেবে ১/ ২ টা ব্রাউজার, কোড ইডিটর, Photoshop আরও কয়েকটা থাকতে পারে। তো কয়েকটা সফটওয়্যার এর জন্য দামী ল্যাপটপ এর দরকার নেই। দামী ল্যাপটপ দিয়ে আরামে কাজ করতে পারবেন। তবে যাদের অর্থ সংকট তারা ১৫০০০ থেকে ২০০০০ বাজেটের মধ্যে কম্পিউটার কিনলেও চলবে। আপনার ইচ্ছা। আপনার বাজেট বেশি থাকলে বেশি দাম দিয়ে কিনতে পারেন।
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যৎ চাহিদা ও ক্যারিয়ার
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট করে মাসে লক্ষ টাকা আয় করুন
- আরো পড়ুন: নতুন গ্রাফিক্স ডিজাইনারদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস
ল্যাপটপ নাকি ডেক্সটপ?
এরকম প্রশ্ন মনে থাকতেই পারে। দেখেন, ল্যাপটপ যেহেতু বর্তমান যুগের তাই ল্যাপটপ এর দাম বেশি। ল্যাপটপ যে দাম দিয়ে কিনবেন তা দিয়ে ভালো কনফিগারেশন এর একটি কম্পিউটার পাবেন। আপনার বাজেট যদি কম হয় তাহলে আপনার ডেক্সটপই কেনা উচিৎ।
HDD নাকি SSD
দেখেন, আপনি কম্পিউটার কিনবেন ওয়েব ডিজাইন করার জন্য, গান লোড দেওয়ার দোকান করার জন্য নয়। যারা গান লোড দেয় তাদের প্রচুর স্পেস এর দরকার হয়। কিন্তু আপনি ওয়েব ডিজাইন করবেন আপনার অনেক স্পেস দরকার নেই। SSD ও HDD এর তুলনায় ১০ গুন স্পিড বেশি। SSD দামও বেশি। তাই আপনি 250GB নিবেন। যেহেতু আপনার অনেক স্পেস এর দরকার নেই। আপনার দরকার স্পিড।
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট কি? কিভাবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখব?
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট’র ভবিষ্যত এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার
- আরো পড়ুন: গুগল সার্চ কনসোল কি? কেন ব্যবহার করবেন?
পরামর্শ
অবশ্যই ল্যাপটপ, কম্পিউটার সমন্ধে ভালোভাবে জেনে তারপর কেনার সিধান্ত নিবেন। এ জন্য ইউটিউব, গুগল এর সাহায্য নিতে পারেন। চেষ্টা করবেন নিজের মত করে পিসি বিল্ড করতে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website