জয়েন্টে ব্যথা? দ্রুত মুক্তির ৫ উপায়

জেনে নিন কিভাবে দ্রুত দূর করবেন জয়েন্টে ব্যথা । আসুন এ বিষয়ে আলোচনা করে আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন কারণে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে। বিশেষ করে এ সমস্যায় বয়স্করাই বেশি ভোগেন। তবে সব বয়সীরাই এ সমস্যায় ভুগতে পারেন। ভিটামিন ডি এর ঘাটতির পাশাপাশি বাতের কারণেও এ ধরনের ব্যথা হতে পারে। অনেকেই ব্যথা সারাতে পেইন কিলার খেয়ে থাকেন। যা কিডনির পক্ষে ভালো নয়। তার চেয়ে আয়ুর্বেদিক উপায়েই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।



তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে দ্রুত দূর করবেন জয়েন্টে ব্যথা :-

১. প্রথমেই খাদ্যতালিকা থেকে অতিরিক্ত লবণ আছে এমন খাবার বাদ দিন। কারণ লবণ এ ধরনের ব্যথা বাড়িয়ে দেয়। আর কাঁচা লবণ তো একেবারেই খাবেন না। জাঙ্ক ফুডও পরিহার করুন।

২. এর পাশাপাশি বাসি ও শুকনো খাবার খাওয়া, অতিরিক্ত শরীরচর্চা ও বেশি রাত পর্যন্ত জেগে থাকা- এই তিন অভ্যাস গাঁটে বা হাঁটুতে ব্যথার কারণ হতে পারে।

৩. ঘি, অলিভ অয়েল ও তিল জাতীয় খাবার নিয়মিত খেলে ব্যথা কমবে দ্র্রুত। এমন খাবার হাড়ের সংযোগস্থলগুলোকে স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে।

৪. তিলের তেল, সরিষার তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে ব্যথার স্থানে মালিশ করলেও রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা কমতে পারে।

৫. ৩ টি ভেষজ উপাদান যেমন- অশ্বগন্ধা, হলুদ ও আদা নিয়মিত খেলে গাঁটের ব্যথা কমবে দ্রুত।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। মানসিক সুস্থতার জন্যও এটি খুবই জরুরি। চিকিৎসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *