জেনে নিন ঠোঁটের কালো দাগ দূরে করণীয় কী? আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। চোখের নিচে কালো দাগ নিয়ে যেমন অস্বস্তি দেখা দেয়, তেমনি অনেকের ঠোঁট হয়ে যাচ্ছে বলে দুশ্চিন্তায় থাকেন। অনেকেই ঠোঁটের কালোভাব দূর করতে চিনি ও লেবু ঘষেন। এগুলো করা উচিত নয়।
- আরো পড়ুন: পায়ের যত্নে পেডিকিউর
- আরো পড়ুন: জিরা ত্বক উজ্জ্বল ও টানটানে রাখবে
- আরো পড়ন: হাত–পায়ের কালো দাগ দূর করুন ঘরোয়া উপায়
ঠোঁটের কালো দাগ দূরে করণীয়
এ বিষয়ে ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জিনাত মেরাজ বলেন, ঠোঁটের ত্বক খুবই পাতলা। লেবু ও চিনি বেশি ঘষাঘষির কারণে ঠোঁটে পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেনটেশন হতে পারে। এজন্য এসপিএফযুক্ত লিপ বাম লাগাতে হবে। কালো ঠোঁটের সমস্যা সমাধানে ওষুধ কোম্পানি কিছু লিপ বাম তৈরি করেছে। এর মধ্যে এসপিএফ-৫০, এসপিএফ-৩০ অন্যতম।
এছাড়া এভিনো, সান্সস, বায়োডার্মা লিপ বাম ও অটোডার্ম লিপ বাম লাগালে ঠোঁটে রোদের আঘাত লাগবে না। ঠোঁট ভালো থাকবে।
অন্যদিকে আই পিগমেন্টশন বা চোখের নিচের কালো দাগ দূর করতে অনেকেই হাইড্রোকুইন-৪ ব্যবহার করেন। কিন্তু এ ক্রিমটি অনেক স্ট্রং এবং চোখের নিচে না লাগানোই ভালো। ভিটামি-সি সিরাম এক ফোটা করে ২ চোখে রাতে ব্যবহার করতে পারেন।
চোখের নিচে কালি কমাতে আরও কিছু ওষুধ রয়েছে। রেটিসম আই ড্রপস, জেনোভে এন্টি ডার্ক সার্কেল ক্রিম, ভিটামিন-সি বা ভিটামিন-সি প্লাস আলফা হাইড্রোক্সি এসিড মেশানো ক্রিম চোখের নিচে লাগালেও ভালো ফল পাওয়া যাবে।
- আরো পড়ুন: লিভার সিরোসিস কেন হয়
- আরো পড়ুন: জন্মনিয়ন্ত্রণে কনডম কেন জনপ্রিয়?
- আরো পড়ুন: ফুসফুসে ক্যান্সার বুঝবেন ৮ লক্ষণে
অনেকে ত্বক ভালো রাখার জন্য বেশি বেশি যত্ন নেন। দিনে ২ থেকে ৩ বারও পরিচর্যা করেন। সপ্তাহ সপ্তাহ ফেসিয়াল করেন। অতি যত্নের মাধ্যমে নিজের ত্বকে তিনি ক্ষতি ডেকে আনছেন। বেশি যত্নে ত্বক ভালো থাকবে, এ ধারণা ভুল।
সাধারণত ৩০ বছর বয়সীদের প্রতিদিন ত্বকের যত্ন নেয়ার দরকার নেই। কারণ ৩০ থেকে ৪০ দিন পরপর ত্বক পরিবর্তন হয়। ঘনঘন ত্বকের যত্ন বা বিভিন্ন স্কিন কেয়ার পণ্য লাগালে নানা সমস্যা দেখা দেয়। এজন্য মাঝেমধ্যে যত্ন নিতে হবে। তবে বয়স্ক মানুষের ঘনঘন ত্বকের যত্ন নিতে হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website