দুর্বা ডেস্ক :: সৌদি আরবের আকাশে আজ (রোববার) রমজানের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ আগামীকাল (সোমবার) শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে আগামী মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে মাহে রমজান শুরু।
আজ (রোববার) সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি আজ (রোববার) সন্ধ্যায় দেশটির কোনো অঞ্চলে মাহে রমজানের মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৩ এপ্রিল (মঙ্গলবার) প্রথম রমজান পালিত হবে।
এছাড়া সৌদির মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়ে থাকে।
Durba TV academic Website