জেনে নিন যে ৫ কারণে শীতকালে খাবেন আমলকীর জুস । আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আবহাওয়া পরিবর্তনের এ সময়টায় নানা রোগব্যাধি দেখা দেয়। এ কারণে রোগ প্রতিরোধের দিকে সবার নজর দেয়া উচিত। সে জন্য খাবার-দাবারে যত্ন নিতে হবে।
- আরো পড়ুন: বুয়েটে ৩০ শিক্ষক নিয়োগ
- আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ে শিক্ষক নিয়োগ
- আরো পড়ুন: গুগল-ফেসবুকের বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ
শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি মেলে বাজারে। এগুলো থেকে অনায়াসে আপনি মিটিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পুষ্টিগুণের অনেকটাই। এর পাশাপাশি মেন্যুতে থাকতে পারে বিভিন্ন ফল ও ফলের জুস।
এমনই একটি পুষ্টিগুণে সমৃদ্ধ সুপারফুড হচ্ছে আমলকী। এটি আপনার শরীরে পুষ্টি সরবরাহের পাশাপাশি বৃদ্ধি করবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
যে ৫ কারণে শীতকালে খাবেন আমলকীর জুস
১. রোগ প্রতিরোধে
আমলকী ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শরীরের ভেতর থেকে ডিটক্স করতে সাহায্য করে। এটি মৌসুমি ঠাণ্ডার বিরুদ্ধে লড়াই করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
২. ত্বকের পুষ্টি পূরণ
আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে বিশুদ্ধ করে দাগমুক্ত ও ত্বকে পুষ্টি পেতে সাহায্য করে। এ ছাড়া আমলকীতে বার্ধক্যবিরোধী বৈশিষ্ট্যও আছে। এ কারণে এটিকে শীতকালীন খাদ্যতালিকায় রেখে ত্বকের স্বাস্থ্য নিশ্চিত করতে পারেন।
৩. ওজন কমাতে
শীতকাল প্রচুর সুস্বাদু খাবার মেলে। আর এগুলো খেলে অনেকেরই ওজন বেড়ে যায়। কিন্তু আপনার নিয়মিত খাদ্যতালিকায় আমলকী জুস রাখলে এতে থাকা ডিটক্স আপনার ওজন কমানোর জন্য উপকারী হতে পারে।
৪. হজম শক্তি বাড়ায়
শীতকালে হওয়া আরেকটি সমস্যা হচ্ছে বদহজম। এমন পরিস্থিতিতে আমলকী হজমশক্তি বৃদ্ধি করে ও অন্ত্রের স্বাস্থ্য ভালো করতে সহায়তা করতে পারে।
- আরো পড়ুন: গুগলে যুক্ত হচ্ছে সার্চ থেকে ফটো ডিলিট করার অপশন
- আরো পড়ুন: বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ
- আরো পড়ুন: ২২ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হলো
৫. ডায়বেটিস নিয়ন্ত্রণ করে
আমলকী ক্রোমিয়ামের অনেক ভালো একটি সমৃদ্ধ উৎস হওয়ায় তা আমাদের শরীরকে ইনস্যুলিনের প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। এ কারণে আমলকী ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে থাকে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website