দুর্বা ডেস্ক :: লকডাউনের মধ্যে ব্যাংকের কার্যক্রম নিয়ে আগামী রোববার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এ তথ্য জানান।
তিনি জানান, দেশের সরকার আগামী সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। ব্যাংকে লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় আছে আমাদের কাছে। ফলে লকডাউনে কীভাবে ব্যাংকের কার্যক্রম চলবে? সে বিষয়ে আমাদের আগামী রোববার কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত জানাবেন।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল ২৯ মার্চ সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছিল। সরকার ঘোষিত বেশ কয়েকটি নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে দেশে কার্যরত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে গত ৩১ মার্চ প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, গেল ২০২০ সালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। ওই সময় ব্যাংকে লেনদেন করা যেত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংকগুলো বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল।
Durba TV academic Website