স্বাস্থ্য ডেস্ক :: মহামারি কোভিড-১৯তে দেশে গত একিদিনে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩২২ জন।
একই সময়ে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৮৬ হাজার ২২২ জনে।
আজ (শনিবার ২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছে। তাদের নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৯ হাজার ৭৯৮।
গত একদিনে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে সাড়ে ৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ শতাংশর উপরেই রয়েছে। সর্বমোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছে, তাদের ২৫ জন পুরুষ, আর নারী ১৩ জন। তাদের ৩২ জন সরকারি হাসপাতালে, ৬ জন বেসরকারি হাসপাতালে মারা যান।
মৃতদের মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২ জন করে মোট ৬ জনের বয়স ৪১ থেকে ৫০, ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
মৃতদের মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের, ৭ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন করে মোট ১২ জন রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের, ১ বরিশাল বিভাগের এবং ২ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩৪৮ জনের মধ্যে ৮ হাজার ৯২৮ জন পুরুষ এবং ৩ হাজার ৪২০ জন নারী।
Durba TV academic Website