আপনার নাকে সমস্যা? জেনে নিন নাকে কত প্রকার অপারেশন হয়

আপনার নাকে সমস্যা? জেনে নিন নাকে কত প্রকার অপারেশন হয় সে সম্পর্কে অনেকেরই অজানা। নাকের সমস্যা সমাধান কোথায় কিভাবে করবেন সে বিষয়ও অনেকে জানেন না। আপনার চিকিৎসক কি নাকের অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন? নাকের বিভিন্ন রকম অপারেশন আছে। যেমন,

সেপটোপ্লাস্টি

নাকের বাঁকা হাড় সোজা করার অপারেশন যা নাক দিয়ে শ্বাস নিতে সহজ করে, এসএমআর অপারেশনও এই জাতীয়। বর্তমানের দেশের বিভিন্ন সরকারী হাসপাতালের পাশাপাশী বিভাগীয় শহরের অধিকাংশ বড় বড় বাজার এলাকায় নাকের অপারেশন করা হয়।

সেপটো-রাইনোপ্লাস্টি

নাকের বাহ্যিক আকৃতি সংশোধন করা হয়। এর উদ্দেশ্য নাকের শ্বাস-প্রশ্বাসের সুবিধা করা। মনে রাখা দরকার বেশিরভাগ ক্ষেত্রে নাকের বাহ্যিক বিকৃতির সঙ্গে নাকের ভেতরেও কাঠামোগত ত্রুটি থাকে। অনেক ক্ষেত্রেই রোগীরা বিভ্রান্ত হয়ে বাহ্যিক আকৃতি ঠিক করার জন্য কসমেটিক সার্জনের শরণাপন্ন হন।

মনে রাখা দরকার ভেতরের কাঠামোগত ত্রুটি সংশোধন না করে বাইরের আকৃতিগত সংশোধন সাধারণত ফলপ্রসূ হয় না। নাকের কসমেটিক সার্জারি এজন্য সাধারণত ই.এন.টি সার্জন যারা নাকের কসমেটিক সার্জারিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত তারাই করে থাকেন।

সাব মিউকাস ডায়াথার্মি অব দি ইনফেরিওর টার্বিনেট (এস.এম.ডি) : ইলেকট্রিক কারেন্ট ব্যবহার করে নাকের ভেতরের বাড়তি মাংসকে পুড়িয়ে দেয়া হয়। শ্বাস নেয়া সহজ হয় এবং নাকের স্পর্শকাতরতা বা অ্যালার্জি হ্রাস পায়।

এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি

সাইনাসের ক্রনিক ইনফেকশনের জন্য করা হয়। এটি অত্যাধুনিক অপারেশন। এন্ডোস্কোপের সাহায্যে অতি সহজে নাকের ভেতরে যে কোনো জায়গায় সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে সমস্যার সমাধান করা সম্ভব।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। মানসিক সুস্থতার জন্যও এটি খুবই জরুরি। চিকিৎসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *