জেনে নিন ভুলে যাওয়া থেকে বাঁচার দোয়া । আসুন আজকে বিষয়ে বিস্তারিত জানা যাক। মানুষ ভুল করে, ভুলে যায়। এ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কোনো বিষয় ভুলে যাওয়া কিংবা কোনও কাজে ভুল করা থেকে বাঁচার উপায় কি?
ভুলে যাওয়া থেকে বাঁচার দোয়া
- আরো পড়ুন: মুখের ব্রণ-দাগ দূর করবে পুদিনা পাতা
- আরো পড়ুন: ব্রণের দাগ দূর করে ফলের খোসা
- আরো পড়ুন: মানসিক চাপ থেকে হতে পারে ত্বকের সমস্যা
আল্লাহ তাআলা মানুষকে ছোট্ট একটি দোয়ার মাধ্যমে তার কাছে ভুলে যাওয়া কিংবা ভুল করা থেকে বেঁচে থাকার কথা বলেছেন। কোরআনুল কারিমের সবচেয়ে বড় সুরার ছোট্ট একটি দোয়া। তাহল-
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
উচ্চারণ : ‘রাব্বানা লা তুআখিজনা ইন্নাসিনা আও আখত্বানা।
অর্থ : হে আমাদের প্রভু! যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদের অপরাধী করো না।’ (সুরা বাকারাহ : আয়াত ২৮৬)
কোনও মানুষ যদি আল্লাহর শেখানো ভাষায় তাঁর কাছে ভুলে যাওয়া কিংবা ভুল করা থেকে বেঁচে থাকতে চায়; তবে মহান আল্লাহ ওই বান্দাকে সুনিশ্চিত ভুলে যাওয়া ও ভুল করা থেকে হেফাজত করবেন।
এ জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো-
সব কাজের শুরুতে সব সময় ‘তাউজ ও তাসিময়া’ পড়া। যার মাধ্যমে মানুষ শয়তানের প্রভাব থেকে মুক্ত হয়ে আল্লাহর নামে কাজ শুরু করলে পাবেন কার্যকরী উপকারিতা।
১. তাউজ
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ : ‘আউজুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাঝিম’
অর্থ : ‘আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।’
২. তাসমিয়া
بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
উচ্চারণ : ‘বিসমিল্লাহির রাহমানুর রাহিম’
অর্থ : ‘দয়াময় মেহেরবান আল্লাহর নামে’
- আরো পড়ুন: যৌনমিলন কতটা নিরাপদ গর্ভাবস্থায়?
- আরো পড়ুন: কোলন ক্যান্সার: লক্ষণ ও সমাধান(এটুজেড)
- আরো পড়ুন: ঘন ঘন প্রস্রাবের ৭ কারণ
ভুল যেভাবেই হোক না কেন কিংবা ভুলে যাওয়ার পর স্মরণ হওয়ার সাতে সাথে তাঁরই শেখানো ভাষায় ছোট্ট এ দোয়া করলে আশা করা যায়, মহান আল্লাহ তার বান্দাকে ভুলে যাওয়া ও ভুল করা থেকে হেফাজত করবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় ভুল থেকে বাঁচতে কিংবা ভুলে যাওয়া থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর আমল যথাযথভাবে করার তাওফিক দান করুন। আমিন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website