বয়সের ছাপ দূর করার উপায়

জেনে নিন বয়সের ছাপ দূর করার উপায় সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। বয়স বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে বলিরেখা। তবে প্রাকৃতিক উপাদানের সাহায্যে বয়সের এই ধরনের ছাপ ধীর করা যায়। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। রান্নায় ঘরেই আছে এমন কিছু উপাদান, যা দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। ত্বকবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে বয়সের ছাপ ধীর করার কয়েকটি পন্থা জানানো হলো।



বয়সের ছাপ দূর করার উপায়

ডিম ও লেবুর রস

বয়সের সঙ্গে ত্বক ঝুলে যাওয়া ও দাগ পড়ার সমস্যা দেখা দিলে ডিম ও লেবুর প্যাক ব্যবহার করতে পারেন। একটা ডিম ভেঙে তার সাদা অংশ ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। তুলার বলের সাহায্যে প্যাকটা ত্বকে মেখে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করুন। শুকিয়ে এলে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ডিমে থাকা প্রোটিন ত্বকে টান টান ভাব আনে এবং লেবুর রস ত্বকের ছোপ দাগ কমায়।

চিনি ও মধু

চিনি প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে এবং মৃত ও শুষ্ক কোষ দূর করে। এক টেবিল চামচ চিনির সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে আলতভাবে মুখে ব্যবহার করুন। ১০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চিনি মৃত কোষ দূর করে এবং মধু লোমকূপের ময়লা দূর করতে সাহায্য করে।



কলা ও জলপাইয়ের তেল

বলিরেখা দূর করতে চাইলে এই প্যাক ব্যবহার করতে পারেন। একটা কলা চটকে এতে ১ চা চামচ জলপাইয়ের তেল মেশান। প্যাকটটি মুখে মেখে প্রায় ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কলায় আছে পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, বি, সি ও ই। নয়া ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। অন্যদিকে জলপাইয়ের তেল প্রাকৃতিকভাবে আর্দ্র রাখে ত্বক।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

ব্রণ দূর করার উপায় ? ব্রণ ও ব্রণের কালো দাগ দূর

ব্রণ দূর করার উপায় ? ব্রণ ও ব্রণের কালো দাগ দূর

দুর্বা ডেস্ক:  ব্রণ বা অ্যাকনি বাড়িতে ঢাকা মেডিকেলে পরিভাষায় বলি যেটা শুনে খুব কমন একটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *