হেফাজত ইসলামের আরেক নেতা আতাউল্লাহ আমীন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :: হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল (মঙ্গলবার) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব জানায়, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আতাউল্লাহ আমীনকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি।

এগুলো দেখুন

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF) অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *