বুয়েটে গবেষণা প্রকল্পে জনবল নিয়োগ । আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইজিবাইকসংক্রান্ত গবেষণা প্রকল্পে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির যন্ত্রকৌশল বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্পে ৩ পদে ৩ জনকে নিয়োগ দেয়া হবে। ডাকযোগে বা সরাসরি করা যাবে আবেদন।
বুয়েটে গবেষণা প্রকল্পে জনবল নিয়োগ
পদের বিস্তারিত
১. রিসার্স ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), বেতন-৩৫, ০০০/- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক পাস হতে হবে।
২. রিসার্স ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), বেতন-৩৫, ০০০/- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক পাস হতে হবে।
৩. এমএলএসএস, বেতন-১৫, ০০০/- স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে।
আবেদনের নিয়ম
সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ইত্যাদি লিখে সব ধরনের সনদের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি সহ আবেদন পত্র পাঠাতে হবে। সাথে নিজ ঠিকানায় ফেরত খামসহ ইজিবাইক সংক্রন্ত গবেষণা প্রকল্প, যন্ত্রকৌশল বিভাগ, বুয়েট, ঢাকা-১০০০ বরাবর সরাসরি বা যোগাযোগে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ১০ অক্টোবর বিকাল ৪ টা পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website