যেসব লোকের সাথে আল্লাহ কথা বলবেন না

জেনে নিন যেসব লোকের সাথে আল্লাহ কথা বলবেন না । আসুন আজকে এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মুমিন বান্দার চূড়ান্ত চাওয়া-পাওয়া। অথচ কত ভয়ংকর কথাই না এটি যে, মহান আল্লাহ ৩ শ্রেণির মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব! তারা কারা?



যেসব লোকের সাথে আল্লাহ কথা বলবেন না

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন তিন শ্রেণির মানুষকে চিহ্নিত করেছেন; যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তারা ভোগ করবে নির্ধারিত আজাব। হাদিসের বর্ণনায় তা সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। তারা হলো-

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘একবার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘৩ শ্রেণির লোক; যাদের সাথে আল্লাহ তাআলা কেয়ামতের দিন-

১. কথা বলবেন না;

২. তাদের প্রতি (দয়ার) দৃষ্টি দেবেন না;

৩. তাদের (গুনাহ ক্ষমা করে দিয়ে) পাক-পবিত্র করবেন না;

৪ আর তাদের জন্য আছে (নির্ধারিত) কঠিন (আজাব) শাস্তি।

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু এ কথাগুলো শোনার পর সাথে সাথে বলে উঠলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যাদের জন্য (এতো) অধঃপতন ও ধ্বংস; তারা কারা?

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন; (তারা হলো)-

১. যে লোক পরনের কাপড় টাখনুর (পায়ের গিরার) নিচে পরে;

২. যে দান (সাদকাহ) করে খোঁটা দেয়;

৩. যে লোক নিজের মাল বেশি চালু (ব্যবসা) করার চেষ্টায় মিথ্যা কসম করে।’ (মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, দারেমি, তারগিব, মিশকাত)

হাদিসটি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। উল্লেখিত ৩ টি কাজই মানুষের মধ্যে রয়েছে। এমন অনেকেই রয়েছেন যারা ইচ্ছা করে টাখনুর নিচে কাপড় পরে, দান-সাদকাহ করে খোঁটা দেয় এবং ব্যবসা-বাণিজ্যে অহরহ মিথ্যা কসম করে।



হাদিসের বর্ণনা অনুযায়ী এসব লোকদের জন্য উল্লেখিত ভয়ংকর ৪ টি অবস্থা বিরাজ করবে। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না; তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না; গুনাহ থেকেও তাদের পবিত্র করবেন না এমনকি তাদের জন্য আছে নির্ধারিত কঠোর শাস্তি।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, ইচ্ছাকৃতভাবে টাখনুর নিচে কাপড় না পরা; দান সাদকা করে খোঁটা দেয়া থেকে বিরত থাকা; ব্যবসা-বাণিজ্যে অযথা মিথ্যা কসম না করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। উল্লেখিত তিনটি কাজ থেকে নিজেদের বিরত রাখার তাওফিক দান করুন। ভয়ংকর পরিস্থিতি থেকে হেফাজত করুন। আমিন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে?

জেনে নিন ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে? আসুন এ বিষয়ে কোরআনে কি বলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *