অষ্টম শ্রেণি:অনুধাবনমূলক ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(PDF)
প্রশ্নব্যাংক ও উত্তররবিনসন ক্রুশো ড্যানিয়েল ডিফো
অষ্টম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা: আজ বাংলা ১ম পত্রের ‘অনুধাবনমূলক ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর রবিনসন ক্রুশো ড্যানিয়েল ডিফো’ অনুশীলনের জন্য দক্ষতাস্তরের অনুধাবনমূলক ও জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ফ্রি পিডিএফ ফাইলসহ দেওয়া হলো। সুবিধা মতো পড়ার জন্য নিচে লিংক দেওয়া আছে। প্রয়োজনে ফ্রি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবে।
অনুশীলনের জন্য অনুধাবনমূলক ও দক্ষতাস্তরের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
জ্ঞানমূলক
প্রশ্ন ॥ ১ ॥ রবিনসন ক্রুশো কোথাকার ছেলে?
উত্তর : ‘রবিনসন ক্রুশো’ ইয়র্ক শহরের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে।
প্রশ্ন ॥ ২ ॥ রবিনসন ক্রুশোর জাহাজটি কীসের কবলে পড়েছিল?
উত্তর : রবিনসন ক্রুশোর জাহাজটি ঝড়ের কবলে পড়েছিল।
প্রশ্ন ॥ ৩ ॥ ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের ভৃত্যের নাম কী ছিল?
উত্তর : ‘রবিনসন ক্রুশো’ গল্পের রবিনসনের ভৃত্যের নাম ছিল ফ্রাইডে।
প্রশ্ন ॥ ৪ ॥ রবিনসনকে নিয়ে তার বাবার কী ইচ্ছা ছিল?
উত্তর : রবিনসনের বাবার ইচ্ছা ছিল রবিনসন ওকালতি করবে।
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:রবিনসন ক্রুসো ডিফো‘র সৃজনশীল প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:রবিনসন ক্রুসো ড্যানিয়েল ডিফো‘র প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি: সৃজনশীল প্রশ্নব্যাংক ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:রাজকুমার ও ভিখারির ছেলে সৃজনশীল প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:রাজকুমার ও ভিখারির ছেলে বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:সৃজনশীল জ্ঞানমূলক ও প্রশ্নব্যাংক’র উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সাধারণ প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:সৃজনশীল জ্ঞানমূলক ও প্রশ্নব্যাংক’র উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:কিশোর কাজি’ সাধারণ প্রশ্নোত্তর Download Free PDF
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:কিশোর কাজি প্রশ্নোত্তর Download Free PDF
প্রশ্ন ॥ ৫ ॥ রবিনসন ক্রুশোর কীসের ঝোঁক ছিল?
উত্তর : রবিনসন ক্রুশোর দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ঝোঁক ছিল।
প্রশ্ন ॥ ৬ ॥ রবিনসন ক্রুশো ৫ পাউন্ডের জিনিস কত পাউন্ডে বিক্রি করল?
উত্তর : রবিনসন ক্রুশো ৫ পাউন্ডের জিনিস ২০ পাউন্ডে বিক্রি করল।
প্রশ্ন ॥ ৭ ॥ রবিনসন গিনি থেকে ফেরার পথে কাদের দ্বারা আক্রান্ত হয়েছিল?
উত্তর : রবিনসন গিনি থেকে ফেরার পথে মুর জলদস্যু দ্বারা আক্রান্ত হয়েছিল।
প্রশ্ন ॥ ৮ ॥ রবিনসনের মনিব ভদ্রলোকের কীসের নেশা ছিল?
উত্তর : রবিনসনের মনিব ভদ্রলোকের মাছ ধরার নেশা ছিল।
প্রশ্ন ॥ ৯ ॥ কী কারণে রবিনসন মনিবের প্রিয় হয়ে উঠল?
উত্তর : মাছ ধরার কৌশল জানার কারণে রবিনসন মনিবের প্রিয় হয়ে উঠল।
প্রশ্ন ॥ ১০ ॥ মুর ছেলেটিকে রবিনসন আবার নৌকায় তুলে নিল কেন?
উত্তর : মুর ছেলেটি রবিনসনকে ভয় না পেয়ে সাহায্য করতে রাজি হওয়ায় রবিনসন ছেলেটিকে আবার নৌকায় তুলে নিল।
প্রশ্ন ॥ ১১ ॥ সামুদ্রিক ঝড়ে রবিনসনের জাহাজ কোথায় আটকে গেল?
উত্তর : সামুদ্রিক ঝড়ে রবিনসনের জাহাজ অজানা চড়ায় আটকে গেল।
প্রশ্ন ॥ ১২ ॥ জাহাজডুবির পরে রবিনসন গাছের উপরে রাত কাটাল কেন?
উত্তর : জাহাজডুবির পরে রবিনসন বন্য জীবজন্তুর ভয়ে গাছের উপরে রাত কাটাল।
প্রশ্ন ॥ ১৩ ॥ ‘রবিনসন ক্রুশো’ গল্পে কাকে মুকুটহীন রাজা বলা হয়েছে?
উত্তর : ‘রবিনসন ক্রুশো’ গল্পে রবিনসনকে মুকুটহীন রাজা বলা হয়েছে।
প্রশ্ন ॥ ১৪ ॥ রবিনসনদের জাহাজটি কত দিনের মাথায় ঝড়ে উড়ে গেল?
উত্তর : রবিনসনদের জাহাজটি চৌদ্দ দিনের মাথায় ঝড়ে উড়ে গেল।
প্রশ্ন ॥ ১৫ ॥ রবিনসন ক্রুশো জনমানবহীন দ্বীপে কাঠ কেটে প্রথমে কী তৈরি করল?
উত্তর : রবিনসন ক্রুশো জনমানবহীন দ্বীপে কাঠ কেটে প্রথমে চেয়ার তৈরি করল।
প্রশ্ন ॥ ১৬ ॥ পাউন্ড কী?
উত্তর : পণ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্রিটিশরা বা ইংরেজরা যে মুদ্রা ব্যবহার করে তার নাম পাউন্ড। অর্থাৎ পাউন্ড হলো ব্রিটিশ মুদ্রার নাম।
অনুধাবনমূলক
প্রশ্ন ॥ ১ ॥ নরমাংস ভোজন বলতে কী বোঝ?
উত্তর : মানুষের মাংস খাওয়াকে নরমাংস ভোজন বলা হয়।
পৃথিবীতে আদিম এমন কিছু প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে যারা খাবারের তালিকায় মানুষের মাংস লোভনীয় খাবার হিসেবে রাখে।
এসব জাতি অপেক্ষাকৃত স্বল্প উন্নত রাজ্যের মানুষদের অথবা যুদ্ধবন্দিদের তাদের খাবারের তালিকায় রাখে। আবার কখনো কখনো এসব জাতি তাদের বিভিন্ন উৎসবে জীবিত মানুষকে পুড়িয়ে খায়।
প্রশ্ন ॥ ২ ॥ ‘অমন বিশ্বাসী ভৃত্য বোধ হয় কেউ কোনো দিন দেখতে পায়নি, যেমন ছিল ফ্রাইডে’ Ñব্যাখ্যা কর।
উত্তর : মনিব রবিনসনের জন্য ফ্রাইডের ছিল প্রচ- ভক্তি ও ভালোবাসা যা রবিসনকে মুগ্ধ করে। ফ্রাইডেকে মেরে ফেলার জন্য তার স্বজাতিরা দ্বীপে নিয়ে এলে রবিনসন তাকে উদ্ধার করে।
পরে রবিনসনের পা নিজের মাথায় রেখে ফ্রাইডে প্রথামতো বশ্যতা মেনে নেয়। ভৃত্য হিসেবে ফ্রাইডে ছিল বিশ্বস্ত ও অনুরাগী। মনিবের প্রতি তার অপরিসীম ভক্তি আর ভালোবাসার জন্য পরবর্তী জীবনে রবিনসন ফ্রাইডেকে বার বার স্মরণ করে।
প্রশ্ন ॥ ৩ ॥ ‘এবার ওর আনন্দ দেখে কে!’Ñ কে, কেন আনন্দিত হয়েছেল? বুঝিয়ে লেখ।
উত্তর : উক্তিটিতে রবিনসনের আনন্দের কথা বলা হয়েছে।
রবিনসন অল্প টাকায় কিছু জিনিসপত্র কিনে গিনি উপকূলে বিক্রি করতে গিয়েছিল। সে অল্পতে বেশি লাভ করেছিল বলে খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল। বাণিজ্যে লাভের সাথে সাথে সে জাহাজ চালানও শিখেছিল বলে তার খুবই আনন্দ হয়েছিল।
- উত্তর ডাউনলোড করুন> অষ্টম শ্রেণি:“ভাব-সম্প্রসারণ“(PDF DOWNLOAD)
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:সারাংশ ও সারমর্ম`লেখার নিয়ম বা কৌশল
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’সৃজনশীল প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:‘মানবধর্ম’অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>অষ্টম শ্রেণি:মানবধর্ম‘‘ বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রশ্ন ॥ ৪ ॥ রবিনসন কীভাবে মুকুটহীন রাজা?
উত্তর : রবিনসন জনমানবহীন দ্বীপে স্বাধীনভাবে ঠিক রাজার মতো ছিল বলে সে নিজেকে মুকুটহীন রাজা ভাবত।
অজানা দ্বীপটিতে রবিনসন নিজের মতো করে ঘোরাফেরা করত। প্রতিটি জিনিস রবিনসন তার পছন্দের জায়গায় নিজের মতো করে তৈরি করে নিয়েছিল। যতদূর দৃষ্টি যায় সবটুকুই তার।
রবিনসন যখন খেতে বসত তখন ওর চারপাশে কুকুর বিড়ালের বসা দেখে তার মনে হতো সে রাজা আর পশুগুলো তার প্রজা। ওই করুণা প্রত্যাশীদের দেখে তার নিজেকে মুকুটহীন রাজা মনে হতো।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website