জেনে নিন ইন্টারনেট ছাড়া টিভি দেখা উপায় সম্পর্কে। আসুন আজকে এ বিষয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকাল মোবাইলের মাধ্যমে টিভি দেখতে অনেক মানুষই পছন্দ করেন। তবে আমরা জানি যে মোবাইলে টিভি দেখার জন্য ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকা প্রয়োজন। কিন্তু যদি আপনি ইন্টারনেট ছাড়া টিভি দেখতে চান তাহলে এরও একটি উপায় রয়েছে।
- আরো পড়ুন: ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করার উপায়
- আরো পড়ুন: ধনী হোন ৯০ বছরের পুরানো বইয়ে দেখানো ৭ উপায়
- আরো পড়ুন: মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক!
আজকের আর্টিকেল থেকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। যেখান থেকে আপনি কিভাবে ইন্টারনেট ছাড়া টিভি দেখা যায় এই সম্পর্কে বুঝতে পারবেন। এবং আপনি কোনোরকম রিচার্জ ছাড়াই মোবাইলের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল উপভোগ করতে পারবেন।
ইন্টারনেট ছাড়া টিভি দেখা উপায়
ইন্টারনেট ছাড়া টিভি দেখার জন্য কিসের প্রয়োজন
যদি আপনি ইন্টারনেট ছাড়া টিভি দেখতে চান তাহলে আপনার মোবাইলে ওটিজি কানেকশন থাকা জরুরি। এছাড়াও আপনার কাছে একটি ডিভাইস থাকতে হবে। যার নাম হল DVB T2 Dongle।
এই জিনিসটি আপনি অ্যামাজনের মতো ওয়েবসাইট থেকে সরাসরি কিনে নিতে পারবেন। এছাড়া আপনার মোবাইলে একটি এপ্লিকেশন ইন্সটল করতে হবে। যেটির নাম TV on go durdarshan India। এটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন।
কিভাবে ইন্টারনেট ছাড়া টিভি দেখা যায়
ইন্টারনেট ছাড়া টিভি দেখার জন্য প্রথমে আপনি DVB ডিভাইসটি ওটিজির মাধ্যমে আপনার মোবাইলে লাগান। এরপর TV on go durdarshan India এপ্লিকেশনটি ইন্সটল করে নিন।
অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসটি বিভিন্ন টিভি চ্যানেল catch করা শুরু করে দেবে। এবং আপনি আলাদা আলাদা টিভি চ্যানেল লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে যে কোন একটি টিভি জন্য এর উপর ক্লিক করলেই আপনি ইন্টারনেট ছাড়া টিভি দেখতে পাবেন।
মোবাইলে এফএম বা রেডিও চালানোর সময় যেমন বেতার তরঙ্গের সাহায্যে আপনি রেডিও শুনতে পান ঠিক তেমনই এই ডিভাইসটির বেতার তরঙ্গের মাধ্যমে কাজ করে। এই পদ্ধতি অনুযায়ী আপনি আপনার মোবাইলে ইন্টারনেট ছাড়াই যেকোনো টিভি চ্যানেল দেখতে পাবেন।
ইন্টারনেট ছাড়া মোবাইলে টিভি দেখার জন্য কত টাকা লাগে?
প্রথমে আপনাকে যে ডিভাইসটা (DVB T2 Dongle) কিনতে হবে সেটির খরচ পড়বে ৫০০ থেকে ২৫০০ টাকা। আপনার ডিভাইসের কোয়ালিটির উপর, মূল্য নির্ভর করবে।
এবং যদি ডিভাইসটির সাথে ওটিজি ক্যাবল থাকে তাহলে আপনাকে আলাদা করে ওটিজি ক্যাবল কিনতে হবে না। আর যদি না থাকে তাহলে ২০ থেকে ৫০ টাকার মধ্যে আপনি একটি ওটিজি কেবল কিনে নিতে পারেন।
শুধুমাত্র এই ২ টি জিনিস কিনলেই আপনি ইন্টারনেট ছাড়া মোবাইলে টিভি দেখতে পাবেন।
- আরো পড়ুন: ই-কমার্সের জন্য ১০টি গুরুত্বপূর্ণ ব্লগ
- আরো পড়ুন: গ্রামে থেকেও করতে পারবেন ১২ টি লাভজনক ব্যবসা
- আরো পড়ুন: ইন্সটাগ্রাম ব্যবহার করে ৪টি ব্যবসার আইডিয়া
উপসংহার
আশাকরি উপরের ইনফর্মেশন থেকে কিভাবে ইন্টারনেট ছাড়া টিভি দেখা যায় – এ সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এখনো এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ভালো থাকবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website