কোভিড-১৯ নিয়ে যা বলেন স্বাস্থ্যমন্ত্রী!

দুর্বা ডেস্ক :: কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। অনেকে হাসপাতালে স্বাস্থ্যসেবা পাচ্ছেও না। আজ (বুধবার) সকালে ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেকেই যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। কারণ রোগীর চাপ বাড়ছে। এতে মা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিদিন রোগী বাড়ছে। এভাবে চলতে থাকলে সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়াটা কঠিন হয়ে পড়বে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সকলে মিলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এটি মোকাবিলা করতে হবে। কোভিড-১৯ রোধ করা ছাড়া আর কোন বিকল্প নাই। টিকা সব দেশের জন্যই প্রাপ্তি নিশ্চিত করা উচিত। শুধুমাত্র উন্নত দেশকে টিকা দিয়ে এই সমস্যা সমাধান হবে না।

এগুলো দেখুন

কষা পায়খানা দূর করার ঘরোয়া চিকিৎসা ! কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়

কষা পায়খানা দূর করার ঘরোয়া চিকিৎসা ! কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়

ইদানিং দেখা যাচ্ছে ছোট থেকে বড় সকলের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা নিয়ে চিন্তায় আছেন বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *