জাতিসংঘে ৮৫ হাজার টাকা বেতনে চাকরি । জেনে নিন কিভাবে আবেদন করবেন। জাতিসংঘের খাদ্যসহায়তাসংক্রান্ত বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) জনবল নিয়োগ করা হবে। সংস্থাটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে এবং পৃথিবীর ৮০টির বেশি দেশে এর শাখা রয়েছে। সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারে একটি প্রকল্পের জন্য ‘রিপোর্টার্স অ্যাসিস্ট্যান্ট, এসসি৪’ পদে লোক নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে অনলাইনে।
- আরো পড়ুন: গর্ভধারণ করার সহজ পদ্ধতি (সম্পূর্ন প্রকৃতিক উপায়)
- আরো পড়ুন: যৌনমিলন কতটা নিরাপদ গর্ভাবস্থায়?
- আরো পড়ুন: কিভাবে শিশুর সৃষ্টি হয়, জানুন বিস্তারিত
জাতিসংঘে ৮৫ হাজার টাকা বেতনে চাকরি
পদের নাম: রিপোর্টার্স অ্যাসিস্ট্যান্ট, এসসি৪
পদ সংখ্যা: অনির্দিষ্ট
আবেদনের যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, তথ্য ব্যবস্থাপনা, সাংবাদিকতা, ব্যবসা ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান অথবা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে লেখা ও সম্পাদনা করার দক্ষতা থাকতে হবে।
বেতন: ৮৫,৭৬৬/-
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থান: কক্সবাজার
এতে আবেদন করতে পারবেন নারী-পুরুষ যে কেউ। চাকরিটিতে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ১৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website