জেনে নিন টমেটো করবে ত্বকের সমস্যার সমাধান! আসুন এ সম্পর্কে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। শীত আসতেই বাজারে এখন সহজলভ্য হয়ে উঠেছে টমেটো। এই সবজি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু স্বাস্থ্য নয় ত্বকের জন্যও অনেক উপকারী টমেটো। শীতে ঠান্ডা আবহাওয়ায় ত্বক হয়ে যায় শুষ্ক।
- আরো পড়ুন: নিপাহ ভাইরাস এড়িয়ে খেজুরের রস খাবেন যেভাবে
- আরো পড়ুন: ইনস্টাগ্রামের প্রাইভেট অ্যাকাউন্ট দেখার উপায়
- আরো পড়ুন: মেইল অটো ডিলিট করার উপায়
এক্ষেত্রে টমেটো ত্বকের সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই। সুস্থ, পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে নিয়মিত ব্যবহার করুন টমেটো। এতে থাকে প্রচুর পরিমাণে পটাসিয়াম ও ভিটামিন সি। যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা ও শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে। এই সবজিতে আরো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকে বলিরেখা থেকে রক্ষা করে। টমেটোতে থাকে নানা ধরনের গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ। এই ভিটামিন ও খনিজ ত্বক ভালো রাখে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক টমেটো করবে ত্বকের সমস্যার সমাধান!
১. ডার্ক সার্কেল দূর করতে চোখের উপর ১০ মিনিটের জন্য রাখুন টমেটো। তারপর টমেটো তুলে চোখ ভালো করে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল কমবে।
২. ত্বকের যেকোনো সমস্যার সমাধানে টমেটোর স্ক্রাব ব্যবহার করতে পারেন। এজন্য টমেটোর রসের সাথে চিনি কিংবা চালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। দাগ ত্বকের ময়লা সব দূর হবে এতে। ত্বক দেখাবে উজ্জ্বল।
৩. টমেটোর রস মুখে লাগিয়ে ৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তৈলাক্তভাব দূর হবে। ত্বক মসৃণ ও পরিষ্কারও হবে।
৪. ব্ল্যাকহেডসের সমস্যায় অনেকেই ভোগেন। এজন্য অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘষে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
- আরো পড়ুন: ইউটিউব শর্টস থেকে আয় করার সহজ উপায়
- আরো পড়ুন: স্মার্টফোন নিরাপদ রাখার ৭ উপায়
- আরো পড়ুন: কেউ কল রেকর্ড করছে কিনা বুঝবেন যেভাবে
৫. টমেটো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও দাগ দূর করে। এজন্য টমেটোর শাঁস ও এক চা চামচ পুদিনা পাতা বাটার সঙ্গে মিশিয়ে মুখে ব্যবহার করুন। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৬. শসার ও একটি টমেটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ফ্রিজে ৪ থেকে ৫ দিন সংরক্ষণ করতে পারবেন।
৭. টমেটো রোদে পোড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করে। টমেটোর রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে ত্বকের পোড়াভাব দূর হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website