জেনে নিন কিভাবে টেলিগ্রামে মেসেজ শিডিউল করে পাঠানো যাবে । আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপ এখন সবচেয়ে জনপ্রিয়। আর এই তালিকায় পরের অবস্থানটি টেলিগ্রামের। অসংখ্য ফিচারে সাজানো এই প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরো ভালো করতেই এতোসব আয়োজন তাদের। জানেন কি? এখন থেকে মেসেজ শিডিউলও করা যাবে টেলিগ্রামে।
- আরো পড়ুন: ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করার উপায়
- আরো পড়ুন: প্রতারণার ফাঁদ ডেটিং অ্যাপস
- আরো পড়ুন: ভুয়া টেলিগ্রাম অ্যাপ চেনার উপায়
টেলিগ্রামে যেসব নতুন ফিচার আছে তার মধ্যে অন্যতম হলো শিডিউল মেসেজ সার্ভিস। কোনও একটি নির্দিষ্ট সময়ে কোনও এক ব্যক্তিকে মেসেজ করতে চাইলে মেসেজ শিডিউল করে রাখা সম্ভব। যে সময়ের জন্য মেসেজ শিডিউল করা হবে ঠিক সেই সময়েই মেসেজ সেন্ড হবে। এই জনপ্রিয় ফিচারটি অনেকদিন ধরে চালু থাকলেও অনেকের অজানা রয়েছে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে টেলিগ্রামে মেসেজ শিডিউল করে পাঠানো যাবে :-
১. প্রথমে আপনার ফোনে থাকা টেলিগ্রাম অ্যাপটি ওপেন করুন। যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার টেক্সট উইন্ডোটি ওপেন করুন।
২. এরপর নির্দিষ্ট জায়গায় আপনার মেসেজটি টাইপ করুন।
৩. Send অ্যারোর জায়গায় লং প্রেস করুন। অর্থাৎ সাধারণত সাথে সাথে মেসেজটি পাঠানোর জন্য একবার ক্লিক করতে হয়। ঠিক সেরকমই একবার না ক্লিক করে ওই অ্যারোটি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখুন।
- আরো পড়ুন: ইনস্টাগ্রাম থেকে আয়ের ৫ উপায়
- আরো পড়ুন: স্মার্টফোনে ফ্যাক্টরি রিসেট দেওয়ার পূর্বে যা করা জরুরি
- আরো পড়ুন: অ্যান্ড্রয়েড ফোন হ্যাকার থেকে সুরক্ষিত রাখার ৭ উপায়
৪. এরপর একটি অপশন দেখা যাবে। তা হলো Schedule Message।
৫. সেখানে ক্লিক করলে জানতে চাওয়া হবে কোন দিন এবং কোন সময় মেসেজটি পাঠাতে চাইছেন।
৬. নিজের দরকার মতো টাইম ও ডেট সিলেক্ট করে দিন এবং একদম নিচে থাকা নীল বাটনটি প্রেস করুন।
৭. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মেসেজটি Send হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website