জেনে নিন ডিম দিয়ে যেভাবে কাবাব তৈরি করবেন । প্রায় প্রতিদিনই সবাই ডিম খান! সেদ্ধ থেকে শুরু করে ডিম ভাজি কিংবা ভুনা কমবেশি প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে। তবে ডিমের একঘেয়েমি পদ খেতে খেতে অরুচি বোধ করেন অনেকেই। তারা চাইলে তৈরি করতে পারেন ডিম কাবাব। এটি খেতে খুবই মজাদার। চাইলে খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন এই পদ।
- আরো পড়ুন: লাল মাংসে কি কোলন ক্যান্সার হয়?
- আরো পড়ুন: রেসিপি: জাফরানি চিকেন কোরমা
- আরো পড়ুন: অতিরিক্ত ভিটামিন ডি যে ৩ রোগ হতে পারে!
তাহলে চলুন জেনে নেওয়া যাক ডিম দিয়ে যেভাবে কাবাব তৈরি করবেন :-
উপকরণ
১. ডিম ৬টি
২. বেসন ১৫০ গ্রাম
৩. পেঁয়াজ কুচি ১ টি
৪. গরম মসলা ১ চা চামচ
৫. মরিচের গুঁড়া দেড় চা চামচ
৬. লবণ, গোলমরিচ, ধনেপাতা পরিমাণমতো
৭. পাউরুটির গুঁড়া ১ কাপ ও
৮. তেল পরিমাণমতো।
- আরো পড়ুন: রেসিপি: চিকেন স্প্রিং রোল
- আরো পড়ুন: রেসিপি: মালাই চমচম
- আরো পড়ুন: কিশমিশ খাওয়ার উপকারিতা
পদ্ধতি
লবণ দিয়ে প্রথমে ডিমগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। এরপর খোসা ছাড়িয়ে চটকে নিন। তেল ও পাউরুটি গুঁড়া বাদে বাকি সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। সামান্য পানিও মিশিয়ে দিতে পারেন। তবে বেশি পানি যেন না হয়। এবার ছোট ছোট কবাবের মতো করে গড়ে নিন।
পাউরুটির গুঁড়া আরো মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে গরম তেলে কাবাব ভেজে নিন। চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন ডিমের মাজাদার কবাব।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website