রেসিপি: চিকেন স্প্রিং রোল

জেনে নিন কিভাবে তৈরি করবেন সুস্বাধু রেসিপি: চিকেন স্প্রিং রোল । আসুন আজকে পোষ্ট থেকে শিখে নেই। ভাজাপোড়া খেতে কে না ভালোবাসেন। তবে স্বাস্থ্যের দিকে নজর রেখে অনেকেই এসব খাবার বাদ দেন। বিশেষ করে বাইরের ভাজাপোড়া খাবার অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়। ফলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে।

তাই ঘরেই তৈরি করতে পারেন মুখোরোচক নানা খাবার। তেমনই এক জনপ্রিয় নাস্তা হলো চিকেন স্প্রিং রোল। চাইলে ঘরেও তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্পিং রোল।



জেনে নিন রেসিপিটি-

উপকরণ

১. ময়দা পরিমাণমতো
২. কর্নফ্লাওয়ার আধা কাপ
৩. মুরগির মাংস ১ কাপ
৪. ক্যাপসিকাম আধা কাপ
৫. গাজর আধা কাপ
৬. পেঁয়াজ কুচি আধা কাপ
৭. ডিম ২ টি
৮. গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৯. মরিচের গুঁড়া ১ চা চামচ
১০. টমেটো সস আধা কাপ
১১. সয়াসস ২ টেবিল চামচ
১২. তেল পরিমাণমতো ও
১৩. লবণ স্বাদমতো।

পদ্ধতি

প্রথমে সব সবজি ও মাংস টুকরো করে কেটে নিন। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও সবজিগুলো ভালো করে ভেজে নিন। এরপর মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে লবণ, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, সয়াসস ও ময়দা ছড়িয়ে দিন। ভালো করে কষিয়ে নিন মাংস। মৈাংস সেদ্ধ হলেই তৈরি হয়ে যাবে পুর। এবার রোল তৈরির পালা।



এজন্য একটি পাত্রে ময়দা, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার ও মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো পানি ঢেলে ডো তৈরি করে নিন। এরপর গোল করে রুটির আকারে বেলে নিন। এবার ওই মাংসের পুর একেটি রুটির মধ্যে দিয়ে রোলের মতো দু’দিকে মুড়িয়ে নিন।

এবার রোলগুলো তৈরি হলে ব্যাটারে চুবিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন। এরপর সালাদ ও সসের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন স্প্রিং রোল।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

নিমপাতা

নিমপাতায় নিরাময় ২২টি রোগের!

নিমপাতা নিরাময় করবে ২২ টি রোগ। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *