নন-ক্যাডারে প্রায় ৪ হাজার জনবল নিয়োগ । জেনে নিন কিভাবে আবেদন করতে হবে। প্রায় সাড়ে ৩ হাজার জনবল নিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। নন-ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর দুপুর ১২টা থেকেই আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
- আরো পড়ুন: শিশুদের প্রতি নবিজীর ভালোবাসা
- আরো পড়ুন: সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন কেন?
- আরো পড়ুন: বড়দের সম্মান করবেন কেন?
পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি দুটোর মধ্যে বিজ্ঞপ্তি নম্বরের (৫৫-৭৯) অধীনে নেবে ২০৫ জন। এ ছাড়া (৮০-১৪৭) নম্বর বিজ্ঞপ্তিতে ৩২৪৪ জনকে নেয়ার কথা জানানো হয়েছে।
বিভিন্ন পদের মধ্যে থাকছে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডের বেতন সুবিধা। এতে নারী-পুরুষ সবাই আবেদন করতে পারবেন।
নন-ক্যাডারে প্রায় ৪ হাজার জনবল নিয়োগ
এসব পদের প্রতিটির জন্য আছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। এগুলো দেখা যাবে নিয়োগ বিজ্ঞপ্তিতে-
১. বিজ্ঞপ্তি নম্বর (৫৫-৭৯)
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
২. বিজ্ঞপ্তি নম্বরের (৮০-১৪৭)
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের পর এসব পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিতদের হবেন, তাদের নিয়োগ দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট, স্কুল ও কলেজে।
বয়স: আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ হিসাবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা আগামী ২৫ নভেম্বর বিকাল ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website