জেনে নিন ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায় সম্পর্কে। আসুন আজকে এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এখন আতঙ্কের অন্যতম বিষয়। শুধু জনপ্রিয় কিংবা বড় বড় মানুষেরাই নন, যে কেউ হতে পারেন হ্যাকারদের টার্গেট।
- আরো পড়ুন: স্মার্টফোন বারবার হ্যাং হলে যে ১০ কাজ করণীয়
- আরো পড়ুন: ফেসবুক থেকে আয়ের নতুন উপায়
- আরো পড়ুন: বিপদে আল্লাহর পরীক্ষায় যে আমল করতেন নবিজী (সা.)
ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সম্মানহানির কাজও তারা করে থাকে। আপনার প্রোফাইল হ্যাক করে আপনারই কোনও বন্ধু কিংবা পরিচিতর কাছ থেকে হাতিয়ে নিল লাখ লাখ টাকা। দোষ গিয়ে পড়বে আপনার ঘাড়েই এমন ঘটনার মুখোমুখি প্রায়ই হচ্ছেন মানুষ। থানায় অভিযোগ পড়ছে শত শত। কিন্তু কোনোভাবেই হ্যাকারদের লাগাম টানা যাচ্ছে না। তবে অ্যাকাউন্ট হ্যাক হলে তা ফিরে পেতে পারেন। এর কিছু উপায় আছে।
জেনে নিন ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে পাওয়ার উপায় সম্পর্কে
১. প্রথমে Privacy & Settings >> Settings >>Security and login>>Where You’re Logged In। এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন ঐখানে উল্লেখিত ডিভাইস এবং একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।
২. এবার আপনার ব্রাউজারের এড্রেস বার থেকে www.facebook.com/hacked এই লিংক এ প্রবেশ করতে হবে।
৩. সেখান থেকে মাই অ্যাকাউন্ট। তারপর ‘my account is compromised’ এ ক্লিক করতে হবে।
৪. তারপর ফোন নাম্বার, ইমেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সনাক্ত করতে হবে সতর্কতার সাথে। ই-মেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চ করলে ‘security check’ অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে।
- আরো পড়ুন: Hotspot কিভাবে চালু করবো – কিভাবে Hotspot সংযোগ করতে হয়
- আরো পড়ুন: জিপিএস কি – জিপিএস কিভাবে কাজ করে এবং ব্যাবহার
- আরো পড়ুন: অ্যাপ তৈরি করার নিয়ম – মোবাইল দিয়ে অ্যাপ তৈরি কিভাবে করবেন
৫. এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে। এরপর নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। কয়েককধাপে সেগুলো সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন। তবে সব তথ্য আপনাকে সঠিকভাবে দিতে হবে।
৬. হ্যাকার যদি পুনরুদ্ধারের আগেই আপনার অ্যাকাউন্টটির দফারফা অবস্থা করেই ফেলে, তাহলে বন্ধ করে দিতে পারেন। রিপোর্ট করে আইডি বন্ধ করবেন? রিপোর্ট করে ফেসবুক আইডি বন্ধ করা মোটেই সহজ কাজ নয়। তবে কাছের বন্ধুদের অনুরোধ করতে পারেন যেন তারা রিপোর্ট করে। রিপোর্টে উল্লেখ করতে হবে এই আইডিটি হ্যাক হয়ে গেছে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website