জেনে নিন মোবাইল দ্রুত চার্জ দিতে যা করবেন । আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। মোবাইল ফোন এখন আমাদের সারাক্ষণের সঙ্গী। এক মুহূর্তও আমরা মোবাইল ফোন ছাড়া থাকতে পারি না। বেশি ব্যবহার করলে মোবাইলে বার বার চার্জ দিতে হয়। তাই চার্জ দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখলে মোবাইলে চার্জ দ্রুত হয়।
- আরো পড়ুন: ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করবেন যেভাবে
- আরো পড়ুন: কম্পিউটারের গতি বাড়ানোর কৌশল
- আরো পড়ুন: স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্টের সমস্যার সমাধান
মোবাইল দ্রুত চার্জ দিতে যা করবেন
চার্জ দেওয়ার সময় চার্জারের সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করার আগে কোনও অ্যাপস চালু থাকলে তা বন্ধ করে দিন। সেই সাথে আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে।
এর ফলে আপনার মোবাইল ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এ সময় ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ শেষ করার মতো কাজ বন্ধ থাকবে।
অন্যদিকে ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পাবেন। বিশেষভাপবে উল্লেখ্য যে, যারা ঘড়ি বা অ্যালার্ম শোনার জন্য মোবাইলের উপর নির্ভরশীল তারা ফোনের পাওয়ার বন্ধ করবেন না।
এই নিয়মে চার্জ দেয়া হলে স্বাভাবিক পদ্ধতির চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে জরুরি প্রয়োজেনের সময়ে প্রতিটি মুহূর্তের সময় এ নিয়ম খুব কাজে দেয়।
- আরো পড়ুন: চা পানে স্ট্রোকের ঝুঁকি কমে
- আরো পড়ুন: ডিম খেলে পেটের অতিরিক্ত চর্বি কমবে
- আরো পড়ুন: পরিশ্রমের সময় বুকে ব্যথা হলে করণীয়
এছাড়া দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। তা হচ্ছে কতখানি চার্জ হচ্ছে তা বারবার না দেখা।
ব্যাকলিট ও ডিসপ্লে যথেষ্ট পরিমাণ চার্জ খায়। জরুরি সময়ে কতখানি চার্জ হচ্ছে তা দেখতে গেলে ডিসপ্লেতে চার্জ নষ্ট হবে। এসব নিয়ম মেনে চললে জরুরি প্রয়োজনে আপনার মোবাইলে দ্রুত চার্জ দিতে পারবেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website