যুক্তরাষ্ট্রে ৪ জনকে গুলি করে হত্যা > যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। এর পর পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছেন। খবর সিএনএনের।
- আরো পড়ুন: ভয়াবহ টর্নেডোতে যুক্তরাষ্ট্রে ৫০ জনের মৃত্যু (ভিডিও)
- আরো পড়ুন: টিকাপ্রাপ্ত আমেরিকানদের বুস্টার শট নেবার আহ্বান
- আরো পড়ুন: শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র
পুলিশ জানায়, হামলাকারী দুই নারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। আহত হন একজন। এর পর ওই হামলাকারী গাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় চিজম্যান পার্কে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনিও নিহত হন।
তার পর হামলাকারী ওয়েস্ট ডেনভারের কমিউনিটির ওপর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেকউড শহরে ওই বন্দুকধারী চতুর্থ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করে। এরপর হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ।
- আরো পড়ুন: পর্তুগালে নার্সারি থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কেমন?
- আরো পড়ুন: বদলে যাচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্র
- আরো পড়ুন: কাদের ঘুম বেশি প্রয়োজন?
এরপর হামলাকারী একটি হোটেলে প্রবেশ করলে পুলিশের সঙ্গে তার গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বন্দুকধারী। গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হোটেলের কর্মকর্তা আহত হয়েছেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website