যে কারনে বিদেশে বসেও বাতিল হবে আপনার পাসপোর্ট

যে কারনে বিদেশে বসেও বাতিল হবে আপনার পাসপোর্ট, জেনে নিন আপনিও। বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে প্রচার চালাবে, তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। যারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে, তাদের তালিকা করে যাচাই-বাছাই করে পাসপোর্ট বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন।

মন্ত্রী বলেন

কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কেউ বক্তব্য দিতে পারেন। কিন্তু তার বা তাদের বক্তব্যের কারণে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে । আমরা দুটি বিষয় সবসময় পার্থক্য করি, একটা হলো ব্যক্তি আরেকটা রাষ্ট্র। যে কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দিতেই পারেন। কিন্তু তার দেওয়া বক্তব্য যদি রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ব্যবস্থা নেবে সরকার।

মোজাম্মেল হক বলেন, আমরা লক্ষ্য করেছি- বিদেশে বসে অনেক লোক মিথ্যাচার করছে। ব্যক্তির বিরুদ্ধে বলতেই পারে। কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যেগুলো রাষ্ট্রদ্রোহের কাজ, তাদের পাসপোর্ট বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রবিরোধী যেসব কাজ যারা বিদেশে বসে করছে, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সে জন্য আমরা পরামর্শ দিয়েছি।

তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

কম খরচে কক্সবাজার ভ্রমণের ৭ উপায়

কম খরচে কক্সবাজার ভ্রমণের ৭ উপায়

জেনে নিন কম খরচে কক্সবাজার ভ্রমণের ৭ উপায় সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *