জেনে নিন কিভাবে তৈরি করবেন রেসিপি: ক্ষীরসা পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা খেতে কে না পছন্দ করেন! এর স্বাদে সবাই মুগ্ধ। বিভিন্ন কৌশলে পাটিসাপটা তৈরি করা যায়। তবে সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু হলো গুড়ের ক্ষীরসা পাটিসাপটা।
- আরো পড়ুন: কাপ্তাই লেক ভ্রমণে যা যা দেখবেন
- আরো পড়ুন: অভিজ্ঞতা ছাড়া ব্যাংকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি
- আরো পড়ুন: জার্মানিতে উচ্চশিক্ষা: থাকাসহ বৃত্তির সুবিধা জেনে নিন বিস্তারিত
বেশিরভাগ মানুষই বিভিন্ন দোকান বা পিঠা হাউজ থেকে কিনে খান এই পাটিসাপটা। তবে চাইলে ঘরেও খুব সহজেই তৈরি করতে পারবেন এই পিঠা।
রেসিপি: ক্ষীরসা পাটিসাপটা
উপকরণ
১. চালের গুঁড়া ১ কাপ
২. ময়দা আধা কাপ
৩. গুঁড়া দুধ ১/৩ কাপ
৪. লবণ আধা চা চামচ ও
৫. খেজুরের গুড় আধা কাপ।
ক্ষীরসার উপকরণ
১. পানি ১ কাপ
২. গুঁড়া দুধ ১ কাপ
৩. সুজি ১/৪ কাপ
৪. ঘি ২ টেবিল চামচ ও
৫. গুড় ১/৩ কাপ।
পদ্ধতি
প্রথমে চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ ও লবণ একসাথে মিশিয়ে নিন। এবার তরল খেজুরের গুড় ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজন মতো পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন।
ক্ষীরসা তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে পানি ও গুঁড়া দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি গরম হলে সুজি ও ঘি দিয়ে ক্রমাগত নাড়ুন। ঘন হলে চুলা বন্ধ করে গুড় মেশাতে হবে।
- আরো পড়ুন: ৬ টি ই-কমার্স বিজনেস মডেল ও ৪ টি মার্কেট সিস্টেম
- আরো পড়ুন: কম্পিউটার গ্রাফিক্স কি? কিভাবে কাজ করতে হয়?
- আরো পড়ুন: ই-কমার্সের জন্য ১০টি গুরুত্বপূর্ণ ব্লগ
এবার পাটিসাপটা তৈরির পালা। এজন্য ফ্রাইপ্যানে ঘি ব্রাশ করে নিন। গোলাকার চামচের সাহায্যে ব্যাটার তুলে ঢেলে দিন প্যানে।
প্যানের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন। চুলার আঁচ এ সময় একেবারেই কমিয়ে রাখবেন। এবার পাটিসাপটার এক কোনায় লম্বা করে ক্ষীরসা দিয়ে নিন।
তারপর ভাঁজ করে নিন পিঠা। আরো কয়েক মিনিট উল্টেপাল্টে ভেজে নামিয়ে নিন দারুন স্বাদের পাটিসাপটা। এবার পরিবেশন করুন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website