রেসিপি: পেয়ারার জেলি

জেনে নিন কিভাবে তৈরি করবেন পেয়ারার জেলি । জেলি খেতে কমবেশি সবাই-ই পছন্দ করেন। পাউরুটির সাথে জ্যাম বা জেলি খেতে অনেকেই বেশ পছন্দ করেন। চাইলেই তাজা পেয়ারা দিয়ে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন পেয়ারার তৈরি জেলি। পেয়ারা দিয়ে তৈরি জেলি খেতে অত্যন্ত সুস্বাদু এবং সাস্থ্যকর।



তাহলে চলুন জেনে নেই পেয়ারার জেলি তৈরির সহজ রেসিপি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ-

১. পাকা পেয়ারা ১ কেজি
২. চিনি হাফ কেজি
৩. লেবুর রস এক টেবিল চামচ
৪. পানি হাফ কাপ
৫. ফুড কালার খুব সামান্য



প্রস্তুত প্রনালী

পেয়ারাগুলো ভালো করে ধুয়ে টুকরা করে নিন। এরপর একটি পাতিলে ২ লিটার পানি দিয়ে পেয়ারাগুলো সেদ্ধ করতে দিন। এবং চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিবেন। ছাঁকনিতে অথবা পাতলা পরিষ্কার কাপড়ে সেদ্ধ পেয়ারা ছেঁকে নিন। ছাঁকনির নিচে অবশ্যই পরিষ্কার একটি পাত্র রাখবেন।

কারণ এই ছেঁকে নেয়া পানি দিয়েই জেলি তৈরি হবে। এবার পেয়ারা থেকে রস বের করে নিন ভালোভাবে। এবার রসের পাত্রটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ফুড কালার দিতে চাইলে মিশিয়ে দিন। ঘন হয়ে ফেনা উঠে গেলে লেবুর রস দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলুন। এরপর ঠান্ডা করে বয়ামে সংরক্ষণ করুন। এভাবেই বানিয়ে ফেলতে পারবেন সহজ এই রেসিপিটি।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

নিমপাতা

নিমপাতায় নিরাময় ২২টি রোগের!

নিমপাতা নিরাময় করবে ২২ টি রোগ। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *