আন্তর্জাতিক ডেস্ক :: সিঙ্গুরে শিল্প গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির তারকা প্রচারক ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় নির্বাচন হবে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে। তার দুদিন আগে বুধবার সিঙ্গুর সফরকালে এই ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতের গণমাধ্যমগুলো জানায়, এই সিঙ্গুরে একদিন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের গাড়ির কারখানা রুখে দিয়েছিল তৃণমূল কংগ্রেস ও তাদের সহযোগীরা। সিঙ্গুরের সেই আন্দোলনে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন বিজেপি নেতৃত্ব। সেই সিঙ্গুরেই শিল্পের স্বপ্ন ফেরি করলেন চতুর্থ দফার নির্বাচনের আগে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন অমিত শাহ বলেন, শুধু ছোট বা মাঝারি নয়, রাজ্যে বড় শিল্প আনবে বিজেপি। শিল্প ফিরবে সিঙ্গুরেও। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরে কারখানা কেন করতে দেয়া হয়নি সেই প্রশ্নের জবাব অবশ্য তৃণমূল বা বিজেপির পক্ষ দেয় হচ্ছে না।
তবে রাজ্যে কে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন সেই প্রশ্নের জবাবে অমিত শাহ জানান, কে মুখ্যমন্ত্রী হবে? তা এখনও ঠিক হয়নি। তবে বিজেপি যে দুই শতাধিক আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে সেটা অমিত শাহ নিশ্চিত করেছেন।
আজ (বুধবার) সিঙ্গুরের পর ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অমিত শাহ। সেই প্রচার থেকে অমিত শাহ দাবি করেন, প্রথম তিন দফা নির্বাচনে ৬৩-৬৮টি আসন পাবে বিজেপি। নিয়ম মেনে এ দিন প্রচার শেষ করে অমিত শাহ।
Durba TV academic Website