প্রকৃতির অপার নীলাভূমি বারুগ্রাম

প্রকৃতির অপার নীলাভূমি বারুগ্রামপ্রকৃতির অপার নীলাভূমি বারুগ্রাম । জেনে নিন এখানে আসলে আপনি কি কি উপভোগ করতে পারবেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন যেন প্রকৃতির অপার নীলাভূমি। অপরূপ সাজে সজ্জিত নানান দৃশ্য যেন হাতছানি দেয় এখানে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের।

প্রকৃতির অপার নীলাভূমি বারুগ্রাম

জেলার বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা সপরিবারে ছুটে আসেন এখানে। বারুগ্রামের আবাসন এলাকায় অবস্থিত বিলের জলছোঁয়া বাতাস ভেসে বেড়ায় মাঠে-প্রান্তরে। আকাশের কালো মেঘের ভেলা দিগন্তরেখার চারপাশে আগুন রাঙায়, আলোড়িত করে হাজারও দর্শনার্থীদের। এমন সুবাতাস পেতে কার না সাধ জাগে? তাই তো দিনের সব কর্মযজ্ঞ শেষে নিজেকে একটু প্রকৃতির ছোঁয়াতে ভাসিয়ে দিতে ছুটে আসেন দর্শনার্থীরা।



প্রকৃতির বৈকালিক স্নিগ্ধতার স্পর্শ পেতে সব বাধা উপেক্ষা করে সব দুঃখ-কষ্ট ভুলে থাকতে নিজেদের হাজির করেন এই প্রকৃতির কাছে।

বারুগ্রামের আবাসনে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক সোহেল মিয়া, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, মীর সৌরভ ও রুবেল লালন চিশতি জানান, রাজবাড়ীর মধ্যে বালিয়াকান্দির এই জায়গাটি সত্যি অপূর্ব। প্রকৃতির মুগ্ধতা ও নির্যাস সাথে প্রকৃতির আসল স্বাদ এখানে পাচ্ছেন তারা।

দারুণ এ জায়গাটিতে যেমন আছে সবুজের সমারোহ, তেমনি আছে চারপাশে বিলের থই থই পানি। বিলের মাঝ দিয়ে বয়ে চলা মেঠোপথ আর পথের ২ ধারে থাকা সারিবদ্ধ বাবলাগাছ প্রৃকতিপ্রেমীদের আরো আকৃষ্ট করে বলেও জানান তারা।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

রহস্যময় ‘এক কিডনি গ্রাম’

রহস্যময় ‘এক কিডনি গ্রাম’

জেনে নিন রহস্যময় ‘এক কিডনি গ্রাম’ সম্পর্কে। আসুন এ বিষয়ে আলোচনা করে আজকে বিস্তারিত জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *