জেনে নিন কোর্ট ম্যারেজ কি । আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। কোর্ট ম্যারেজের কথা অহরহ শুনে থাকবেন। তবে আদালতের এ বিয়ে সম্পর্কে আমাদের অনেক তথ্যই অজানা।
জেনে নিন কোর্ট ম্যারেজ কি
কোর্ট ম্যারেজ বা আদালতের মাধ্যমে বিয়েকে অনেকে পূর্ণাঙ্গ বিয়ে মনে করেন। মনে রাখবেন এটি একজন নর-নারীর একসাথে থাকার জন্য বিয়ের ঘোষণা দেয়া মাত্র- এটি পূর্ণাঙ্গ বিয়ে নয়।
- আরো পড়ুন: ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড কি, পার্থক্য কি
- আরো পড়ুন: এনপিএসবি ডেবিট কার্ড: ভিসা এবং মাস্টার কার্ডের বিকল্প
- আরো পড়ুন: বিকাশ থেকে যেভাবে লোন পাবেন
আইনে কোর্ট ম্যারেজ বলতে কোনও বিধান নেই। প্রচলিত অর্থে কোর্ট ম্যারেজ বলতে সাধারণত হলফনামার মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের ঘোষণা দেওয়াকে বোঝায়।
এ হলফনামাটি ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সামনে সম্পন্ন করা হয়ে থাকে। এটি বিয়ের ঘোষণামাত্র।
পারিবারিক আইন অনুযায়ী- প্রথমে বিয়ে সম্পন্ন করতে হবে, এরপর স্বামী-স্ত্রী চাইলে এ হলফনামা করে রাখতে পারেন। পারিবারিক আইন অনুযায়ী বিয়ে না করে শুধু এ হলফনামা সম্পন্ন করা উচিত নয়।
মুসলিম আইনে সাক্ষীদের উপস্থিতিতে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন করার বাধ্যবাধকতা আছে। এছাড়া উভয়কে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট কি? কিভাবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখব?
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট’র ভবিষ্যত এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার
- আরো পড়ুন: গুগল সার্চ কনসোল কি? কেন ব্যবহার করবেন?
মুসলিম বিয়ে ও তালাক (নিবন্ধন) আইন অনুযায়ী, প্রতিটি বিয়ে অবশ্যই নিবন্ধন করতে হবে। কোর্ট ম্যারেজের পর হলফনামার সাথে সব তথ্য ও তারিখ মিল রেখে কাজির সহযোগিতায় বিয়ের নিবন্ধন করতে হবে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website