গলা ও ঘাড়ের যে লক্ষণ ক্যানসারের আভাস দেয়

জেনে নিন গলা ও ঘাড়ের যে লক্ষণ ক্যানসারের আভাস দেয় । আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনিয়মিত জীবনযাপনসহ বায়ুদূষণ কিংবা শরীরে রাসায়নিক দ্রব্য প্রবেশের কারণে বিগত কয়েক দশকে ক্যানসারের ঝুঁকি ও আক্রান্তের সংখ্যা বেড়েছে।



গলা ও ঘাড়ের যে লক্ষণ ক্যানসারের আভাস দেয়

প্রতিবছর বিশ্বে প্রায় ৯ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত হন। ক্যানসার শরীরের যেকোনো অংশে ছড়াতে পারে। তবে ক্যানসারভেদে শরীরে এর ভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন- ত্বকের ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ আছে। যেগুলো সাধারণত ঘাড়, মুখ ও কানে আশেপাশে প্রকাশ পায়।

ঘাড়, কান বা মুখের কোনো অংশে সাদা রঙের পিণ্ড মতো দেখতে পাওয়া যায়। যাকে বলা হয় বেসাল সেল কার্সিনোমা। এটি ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। মূলত সূর্যের আলো শরীরের যেসব অংশ স্পর্শ করে সেসব অংশে এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে।

সূর্যের আলোর অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যানসারের অন্যতম কারণ হতে পারে। ত্বকের ক্যানসারের মূল লক্ষণগুলো কী কী জেনে নিন-

বিভিন্ন কারণে ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয়। তবে ত্বকের ক্যানসারের ক্ষেত্রে কয়েকটি বিশেষ লক্ষণ প্রকাশ পায় যেমন-

বাদামি, কালো বা গাঢ় নীল রঙের কোনো দাগ। মোমের মতো সাদা রঙের মাংসপিণ্ড। যা দিন দিন বড় হয়। কোনো ক্ষত থেকে রক্তপাত হওয়া ইত্যাদি। এসব সমস্যা যদি আপনার ঘাড়, কান বা মুখের কোনো অংশে দেখতে পান তাহলে দ্রুত অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ত্বকের ক্যানসারে প্রতিরোধের উপায়

সূর্যের তীব্র আলোর সংস্পর্শ এড়িয়ে চলুন। যদিও সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি শরীরের জন্য উপকারী। তবে তা সকালের রোদ থেকে গ্রহণ করুন। দিনের বেলায় ঘরের বাইরে যাওয়ার আগে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। ত্বকে অবাঞ্ছিত কোনও দাগ বা মাংসপিণ্ড দেখলে হেলাফেলা করবেন না। বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

চুল পড়া ও দুর্বলতা দূর করতে করণীয়

ভিটামিন ডি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। মানসিক সুস্থতার জন্যও এটি খুবই জরুরি। চিকিৎসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *