গ্রাফিক ডিজাইন কি? কেনো শিখবেন গ্রাফিক ডিজাইন?

গ্রাফিক ডিজাইন কি? কেনো শিখবেন গ্রাফিক ডিজাইন? দুর্বা ডেস্ক :: গ্রাফিক ডিজাইনের কথা শুনলেই আমারা যা কল্পনা করি তা হলো- লোগো ডিজাইন, কার্ড ডিজাইন, ফ্লাইয়ার ডিজাইন, ইন্টারফেস ডিজাইন এগুলো। বাস্তবে গ্রাফিক ডিজাইনের অর্থ অনেক ব্যাপক।

গ্রাফিক ডিজাইন হলো একটি মননশীল প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একজন গ্রাফিক ডিজাইনার বিভিন্ন ভিজুয়্যাল এলিমেন্ট দ্বারা তার চিন্তা ও মননশীলতার বহিপ্রকাশ ঘটায় অথবা সোসাইটিকে অর্থবহ মেসেজ দিয়ে থাকে অথবা বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে। আর এ জন্যই গ্রাফিক ডিজাইনকে বলা হয় “আর্ট অব কমিউনিকেশন”।

উপরের উদাহরণ গুলো দেখলে আশা করি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা আরো প্রসারিত হবে।

অন্যদিকে গ্রাফিক ডিজাইনের কথা বললে যে ২টি সফটওয়্যার এর কথা সবার চোখের সামনে ভেসে উঠে তা হলো অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ফটোগ্রাফি রিটাচ, ফটো ম্যানিপুলেশান, প্রেজেন্টেশন টেমপ্লেট, থ্রিডি অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, মাল্ডিমিডিয়া প্রোডাকশন ইত্যাদি সকল ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে এই ২টি সফটওয়্যার ব্যবহার করা হয়।

তবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হলেই যে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর শিখতে হবে তা নয়! কর্মক্ষেত্র, নিজের ব্যাবসা, ব্যক্তিজীবন প্রতিটি ক্ষেত্রকে আরো অর্থবহ করে তুলতে পারে এই ২টি সফটওয়্যারের ব্যবহার।

এই ধরুন আপনার পরম প্রশান্তির ঘুমের দৃশ্যটিকে ফটোশপের ছোয়ায় করে তুলতে পারেন আরো বেশি হৃদয়স্পর্শী। অথবা নিজের বুটিক হাউসের প্রমোশনাল ফ্লাইয়ারটি মনের আনন্দে নিজেই তৈরি করে ফেলতে পারেন।

আর এগুলো করতে আপনাকে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হবে না। শিখতে হবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে যে কোনও কিছুর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এক্ষেত্রে “ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন” কোর্সটি হতে পারে আপনার এগিয়ে যাওয়ার হাতিয়ার।


আরো পড়ুন: গর্ভকালীন গোপনাঙ্গের যত্ন নেওয়ার ৯টি গোপন কথা


গ্রাফিক ডিজাইনারদের ক্যারিয়ার

যেকোনো প্রতিষ্ঠানের ডিজাইনার
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস
বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান
পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান
নিজের ব্যবসা প্রতিষ্ঠান
প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠান
ওয়েব ডেভেলপিং প্রতিষ্ঠান

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

কিওয়ার্ড রিসার্চ টুল

দরকারি ১০টি কিওয়ার্ড রিসার্চ টুল (সবগুলো ফ্রি)

জেনে নিন দরকারি ১০টি কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *