টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক :: টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোর্ড ও কমিটি মিটিংয়ে বাংলাদেশ নারী দল, আফগানিস্তান নারী দল এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফলে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্টও খেলতে পারবে।

বিগত দিনে ১০টি নারী দল টেস্ট খেলেছে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল।

এগুলো দেখুন

দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন

দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন

জেনে নিন দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন। আসুন এ বিষয়ে আজকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *