দ্রাবিড়ের রুদ্রমূর্তি দেখেছিল ধোনি!

স্পোর্টস ডেস্ক :: ক্যামেরার সামনে মেজাজ হারাতে দেখা গেছে শান্তশিষ্ট রাহুল দ্রাবিড়কে। তারপরে সেই বিজ্ঞাপণের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশ্ন উঠেছে, দ্রাবিড় কি বাস্তবে কোনোদিন মেজাজ হারিছিলো? সেই ঘটনাই এবার জানাল স্বয়ং শেবাগ। বলে দিলেন, ধোনির ওপর একবার ক্ষেপে গিয়েছিল দ্রাবিড়।

দ্রাবিড়ের বহু আলোচিত বিজ্ঞাপণের ভিডিওর প্রসঙ্গে বলতে গিয়ে শেবাগ এক ঘটনার কথা প্রকাশ করেন। সেই সময় জাতীয় দলে নবাগত ছিল ধোনি। সেই আনকোরা ধোনিকেই মেজাজ ঝেড়েছিল দ্রাবিড়।

ক্রিকবাজের এক ভিডিওতে শেবাগ আশিস নেহেরাকে বলেন, ‘আমি নিজে দ্রাবিড়কে মেজাজ হারাতে দেখেছি। সেই সময় আমরা পাকিস্তানে ছিলাম। ধোনি তখন জাতীয় দলে একদম নতুন। ধোনি একটা ভুল শট খেলে পয়েন্টে ক্যাচ তুলে আউট হয়েছিল। দ্রাবিড় সেই কারণে ব্যাপক রেগে গিয়েছিল ধোনির ওপর। ‘তুমি কি এভাবেই খেল? ম্যাচটা ফিনিশ করে আসা উচিত ছিল তোমার! দ্রাবিড়ের মুখ থেকে ইংরেজির ফুলঝুরি শুনে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এর অর্ধেক আমিও বুঝতে পারিনি।’

এরপরে সেই ঘটনা ব্যক্ত করে শেবাগ আরো জানান, ‘পরে যখন ধোনি ব্যাট করতে নেমেছিল, দেখলাম ও খুব বেশি আক্রমণাত্মক শট খেলছে না। আমি ওর কাছে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাই। ও তখন জানায়, দ্রাবিড়ের কাছ থেকে বকা খেতে ও আর চায় না। ‘আমি আস্তে আস্তে ম্যাচ ফিনিশ করে তবে যাব’, জানায় ও।’

সেই আলোচনাতেই শেবাগ জানান, ধোনি কি কখনো ফোন কলের রিপ্লাই দেন কিনা। শেবাগ জানান, তৎকালীন বোর্ড সচিব ধোনিকে একটা বিশেষ ফোন উপহার দিয়েছিলেন। যা কেবলমাত্র সরকারি যোগাযোগের জন্যই ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ব্যক্তিগত ফোনে ধোনিকে কখনই পাওয়া যায় না।

যাইহোক, ক্রেড এর বিজ্ঞাপনে দ্রাবিড় কার্যত বাকরুদ্ধ করে দিয়েছেন ক্রিকেট ভক্তদের। ১৫ সেকেন্ডের কম ভিডিওতে দ্রাবিড়কে দেখা গিয়েছে, বেঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামে আটকে অগ্নিশর্মা হয়ে উঠতে। পাগলের মত পাশের গাড়ির কাচ ভাঙা, কফি ছোঁড়া- কী করেননি তিনি!

সেই বিজ্ঞাপন যিনি পরিচালনা করেছেন আয়াপ্পা কেএম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘এরকম প্রতিক্রিয়া দেখে আমরা অভিভূত। দ্রাবিড়ের চরিত্রের কালো দিক আমরা তুলে ধরেছি যার সম্ভবত অস্তিত্বই নেই।’

এগুলো দেখুন

দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন

দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন

জেনে নিন দক্ষ উইকেটকিপার হতে চাইলে যে ৬টি টিপস মেনে চলবেন। আসুন এ বিষয়ে আজকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *