মোবাইল পানিতে পড়লে করণীয়

জেনে নিন মোবাইল পানিতে পড়লে করণীয় কী? আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমান প্রজন্ম স্মার্টফোনের নেশায় গভীরভাবে আসক্ত। প্রতিটি মুহুর্তের সঙ্গী এ ফোনটি। কারণে অকারণে স্মার্টফোনের স্ক্রিনেই যেন আমাদের দৃষ্টি আটকে থাকে। সর্বক্ষণের সঙ্গী ফোনটি অনেক সময় অসতর্কতাবশত পড়ে যায় পানিতে। এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে আমাদের সঙ্গে।



তাহলে চলুন জেনে নেওয়া যাক মোবাইল পানিতে পড়লে করণীয় কী?

১. ফোন পানিতে বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিটও হয়ে যেতে পারে। আর এ কারনে ফোনে থাকা সকল ডেটা মুছে যায়। তাই যত দ্রুত সম্ভব পানি থেকে ফোন তুলে ফেলতে হবে।

২. পরিষ্কার নরম কাপড় দিয়ে পানি মুছে নিতে হবে। কোনো হেডফোন বা ইউএসবি লাগানো থাকলে অবশ্যই খুলে ফেলতে হবে। ফোনের ভেতরে থাকা সমস্ত কিছু অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ডও খুলে ফেলুন। ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে বা সিলিকা জেল-এ ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাখতে হবে।

৩. ফোনে থাকা কোনও সুইচে চাপ দেয়া যাবে না। এতে পানি আরো বেশি পরিমাণে ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে হয়তো বেঁচে যেতে পারে ফোনটি।

এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। ভিতরে থাকা কোথাও কোন পানি থাকলে রোদে তা শুকিয়ে যাবে। এরপরও কাজ না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। কোনোভাবেই ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভেতরের পার্টসগুলো গলে যেতে পারে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে

জেনে নিন সোশ্যাল মিডিয়ায় ভুয়া প্রোফাইল চিনবেন যেভাবে। আসুন এ বিষয়ে আলোচনা করে আজকে বিস্তারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *