যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে লকডাউনে

স্টাফ রিপোর্টার :: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে ৭ দিনের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছেন সরকার। দেশের এই পরিস্থিতিতে জরুরি খাদ্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার বিকাল তিনটায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রেলমন্ত্রী।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি-প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্পকারখানা।

প্রতিমন্ত্রী আরো বলেন, মানুষের চলাফেরা যাতে কমাতে পারি সেজন্য আমরা আপাতত ৭ দিনের জন্য লকডাউন দিচ্ছি।লকডাউনে যেসব প্রতিষ্ঠান খোলা থাকবে, ডিসি অফিস, ইউএনও অফিস, ফায়ার সার্ভিসের অফিস, দুর্যোগ ব্যবস্থাপনার অফিস, সংবাদপত্র অফিস- এই ধরনের অফিস।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ জনের মৃত্যু ও ৫৬৮৩ জন রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মহামারি আকার ধারণ করা করোনায় গত কয়েক দিনের ধারাবাহিক শনাক্ত ও মৃত্যু ভয়ংকর রূপ ধারণ করার পর সরকার এমন কঠিন সিদ্ধান্ত নিল।

এগুলো দেখুন

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF) অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *