রেসিপি: চিকেন চাপ

চিকেন চাপ খেতে অনেকেই বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় জমান। লুচির সাথে কিংবা শুধু চিকেন চাপ খাওয়ার মজাই আলাদা। তবে সব সময় তো আর বাইরে গিয়ে চিকেন চাপ খাওয়া সম্ভব নয়। তাই চাইলে ঘরেই তৈরি করতে পারেন মজাদার চিকেন চাপ। তাও আবার রেস্তোরাঁর মতোই।



চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. আদা বাটা ১ টেবিল চামচ
২. রসুন বাটা ১ টেবিল চামচ
৩. লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. বিটলবণ ১ চা চামচ
৬. চাপের মসলা ২ টেবিল চামচ
৭. বেসন আধা কাপ
৮. পানি ১ কাপ
৯. তেল ভাজার জন্য ও
১০. মুরগির বুকের মাংস ৪ পিস



পদ্ধতি

প্রথমে মুরগির মাংস লম্বা পাতলা করে কেটে নিন। তারপর ১ পিস মাংসকে পাতলা করে ২ থেকে ৩ পিস করে নিন। এরপর মাংসের পিসগুলো চাকুর উল্টো পিঠ দিয়ে একটু ছেঁচে নিতে হবে। তাহলে মাংসের মধ্যে মসলা ঢুকবে ও ভাজার সময় মাংস শক্ত হয়ে যাবে না।

এবার পানি দিয়ে সব মসলা ও বেসন একসঙ্গে মাখিয়ে নিন। মসলা মাখানোর পর বেশ নরম হবে। এবার এই মাখানো মসলায় মুরগির মাংসগুলো মাখিয়ে মেরিনেট করে রাখুন ৪ থেকে ৫ ঘণ্টা। এরপর ডুবো তেলে মাংসের পিসগুলো বাদামি করে ভেজে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাপ। এবার পরিবেশন করুন সালাদ ও সস দিয়ে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

নিমপাতা

নিমপাতায় নিরাময় ২২টি রোগের!

নিমপাতা নিরাময় করবে ২২ টি রোগ। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *