জেনে নিন শিশুকে কেন কলিজা খাওয়াবেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। কলিজা অনেকে পছন্দ করেন, অনেকের আছে অনীহা। বিশেষ করে সুবাসজনিত কারণে শিশুরা কলিজার প্রতি আগ্রহ দেখায় না। অথচ কলিজাতে আছে মাংসের চেয়ে বেশি পুষ্টিগুণ।
শিশুকে কেন কলিজা খাওয়াবেন?
কলিজার পুষ্টিগুণ, শিশুকে খাওয়ানোর বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজধানীর ধানমণ্ডির পারসোনা হেলথের ডায়েটিশিয়ান অ্যান্ড ইনচার্জ শওকত আরা সাইদা লোপা।
- আরো পড়ুন: গ্রাফিক্স ডিজাইনে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়(এটুজেড)
- আরো পড়ুন: ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি কি প্রয়োজন
- আরো পড়ুন: গুগল অ্যাডসেন্স ও ফেসবুক থেকে সহজে যেভাবে আয় করবেন
তিনি বলেন, কলিজার ক্ষেত্রে বলা যায় এমন কোনও পুষ্টি উপাদান নেই, যা এটিতে পাওয়া যাবে না। কলিজা মাংসের থেকেও বেশি পুষ্টিগুণে ভরা।
তবে তিনি মনে করেন, যাদের কোলেস্টরেলের সমস্যা আছে, তাদের কম করে কলিজা খেতে হবে। ভিটামিন ডি, ভিটামিন ই, ও ভিটামিন এ- এর অন্যতম উৎস কলিজা। খাবারের সোর্স হিসেবেও কলিজা ভালো উৎস।
চোখের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বেশি বেশি কলিজা খাওয়া উচিত। শিশুদের ব্রেইন ডেভলপমেন্টের জন্য এটি খুবই সহায়ক খাবার। এ ছাড়া শরীরের নার্ভ সিস্টেমকেও ডেভেলপ করে কলিজার পুষ্টি।
শওকত আরা সাইদা লোপা জানান, অনেক সময় গন্ধের কারণে শিশুরা কলিজা খেতে চায় না। এজন্য কলিজাকে কাবাব বানিয়ে কিংবা এর সাথে অন্যকিছু যুক্ত করে দিতে হবে। তাহলে শিশুরা মাংসের মতোই এটি খেতে পারবে।
একইভাবে মগজও অনেক পুষ্টিকর। তবে কোলেস্টরেল রেড সিগন্যাল থাকলে তাদের মগজ কম খাওয়া উচিত। মনে রাখতে হবে, মাংসের সাথে সবজি যুক্ত করা গেলে ক্ষতিকর উপাদান অনেকাংশে কমে যায়। এ ক্ষেত্রে যারা কোলেস্টরেল সমস্যায় ভুগছেন, তারা মগজের সাথে পেঁয়াজ বা অন্য কিছু যুক্ত করে খেতে পারেন।
- আরো পড়ুন: ব্যাংকে নাকি বিকাশ-নগদে টাকা রাখবেন
- আরো পড়ুন: কিভাবে অনলাইনে আয়কর প্রদান করবেন
- আরো পড়ুন: স্টুডেন্ট থাকাকালীন অর্থ সাশ্রয় কিভাবে শুরু করবেন
মগজে ফাইবার ও আয়রন থাকে। শিশুদের ওজন নিয়ে অনেক মা দুশ্চিন্তায় থাকেন। শিশুর ওজন বাড়ানোর জন্য তাকে বেশি বেশি মগজ খাওয়ানোর পরামর্শ দেন শওকত আরা সাইদা লোপা।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website