জেনে নিন স্মার্টফোনে ছবির সাইজ ছোট করার উপায় সম্পর্কে। আসুন এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে স্কুল-কলেজে ভর্তি, চাকরির আবেদন সবই করতে হচ্ছে অনলাইনে। এর জন্য দোকানে গিয়ে করতে হচ্ছে কাজগুলো। কিন্তু বাড়িতে কম্পিউটার থাকলে নিজেই করে নিতে পারবেন। তবে যাদের বাড়িতে কম্পিউটার নেই অথচ মোবাইল থেকেই ছবি এটাস্ট করতে পারবেন।
বিপত্তি বাধে অন্য জায়গায়। ছবির সাইজ কমাতে পারছেন না। এই কাজগুলো খুব ছোট হলেও অনেক সময় কাজে বাধা পড়ে। স্মার্টফোনেই এমন কয়েকটি টুল আছে, যার সাহায্যে আপনি অনায়াসেই ছবির সাইজ ছোট করতে পারবেন।
- আরো পড়ুন: ভুয়া টেলিগ্রাম অ্যাপ চেনার উপায়
- আরো পড়ুন: ডেস্কটপ-ল্যাপটপ নিরাপদ রাখার উপায়
- আরো পড়ুন: পুরুষের অ্যান্ড্রোপজ কী?
এই ‘টুলগুলো কিন্তু কাজ করবে আপনার ডেস্কটপ বা পিসিতেও। স্মার্টফোনে ছবির ফাইল সাইজ কমানর উপায় শিখে রাখুন। কাজে লাগবে যেকোনো সময়। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি টুলের কথা। যেগুলোর মাধ্যমে খুব সহজেই ছবির ফাইল সাইজ কমাতে পারবেন-
স্মার্টফোনে ছবির সাইজ ছোট করার উপায়
রিডিউস ইমেজস
যেকোনো অ্যাড্রোয়েডফোনই এই অ্যাপটি ব্যবহার করা যায়। আবার চাইলে ল্যাপটপ বা ডেস্কটপেও এটি ব্যবহার করতে পারবেন। এ জন্য আপনাকে প্রথমে reduceimages.com ওয়েবসাইটে যেতে হবে। ছবির মাপ বদল করতে প্রথমে নির্দিষ্ট ছবিটি বেছে নিন।
সিলেক্ট ইমেজ বটনে ক্লিক করে ছবিটি আপলোড করুন। সেই সময়ে আপনি যত শতাংশ বা পিক্সেলে ছবির মাপ বেঁধে রাখতে চাইছেন তা ঠিক করে নিয়ে রিসাইজ লেখায় ক্লিক করতে হবে। এক মুহূর্তের মধ্যে ছবি ছোট হয়ে আপনার মনের মতো হয়ে যাবে। এবার ডাউনলোড করে নিন।
রিসাইজ পিক্সেল
ছবির সাইজ কমানোর জন্য এই অ্যাপটি ব্যবহারও খুব সহজ। এর জন্য আপনাকে যেতে হবে ওয়েবসাইটে। প্রথমে ছবিটি নির্দিষ্ট জায়গায় আপলোড করে নিতে হবে। এরপরে সেটিকে রিসাইজ করতে হবে। আপলোড করার পরে পার্সেন্টেজ বা পিক্সেল হিসেবে ছোট করা যাবে। একই সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে ছবি ছোট-বড় ছাড়াও ক্রপ বা এডিট করা সম্ভব।
ILoveImg
এই অ্যাপের মাধ্যমে জেপিজি, পিএনজি, এসভিজি কিংবা জিফ ফাইল ফরম্যাটে ছবির লম্ব, চওড়া এবং পিক্সেল কমাতে পারেন। আপনি চাইলে ছবিকে কমপ্রেস করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। আপনি যদি একসঙ্গে অনেকগুলো ছবির মাপ বদলাতে চান তবে সেটাও সম্ভব এই অ্যাপের মাধ্যমে। এটা ব্যবহার করতে হলে সবার আগে অ্যা পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- আরো পড়ুন: নবজাতকের যত্ন
- আরো পড়ুন: যাদের যক্ষ্মার ঝুঁকি বেশি
- আরো পড়ুন: হাঁটতে গিয়ে হাঁপিয়ে ওঠার কারণ কি
রিসাইজিং অ্যাপ
গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে ওয়েবাসইটে গিয়ে এই অ্যাপটি নামিয়ে নিতে পারেন। এর মাধ্যমে ছবি ছোট করা যাবে। ছবির মাপ বদলের সময়ে একটি ছোট পপ আপ দেখা যাবে স্ক্রিনে। সেখানেই আপনি লিখে দিতে পারেন ছবি কত শতাংশ ছোট করতে চান। সেটা করে দিলেই আপনার কম্পিউটার বা মোবাইলের ডাউনলোড ফোল্ডারে নির্দিষ্ট মাপের ছবি সেভ হয়ে যাবে।
অনলাইন ইমেজ কমপ্রেসর
এই পদ্ধতিতেও জেপিজি, পিএনজি, এসভিজি এবং জিফ ফরম্যাটে ছবি ৮০ শতাংশ পর্যন্ত ছোট করা যায়। যারা একসঙ্গে অনেক ছবি ছোট করতে চান তাদের জন্য এই অ্যাপটি খুবই কার্যকর হবে। একসাথে ৪০ টি পর্যন্ত ছবি ছোট করা যায় এই অ্যাপের মাধ্যমে। গুগল ক্রোমের ওয়েব স্টোর থেকেই ডাউনলোড করতে পারবেন অ্যাপটি।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website