জার্মানির স্টুটগার্টে বাডেন ভুর্টেমর্বাগ শাখা বিএনপির উদ্যোগে বিশেষ কর্মিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সভায় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানানো হয়।
কর্মিসভায় দলের কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এবং দলকে গতিশীল করার লক্ষ্যে বাডেন ভুর্টেমর্বাগ শাখা কমিটি বিলুপ্ত করে আকতারুল আলম বাবুলকে আহ্বায়ক এবং সৈয়দ নীরক হোসেন দুলাল, সরোয়ার হোসেন শহীদ, মাহমুদুল হক রিপন এবং খোরশেদ আলমকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
- আরো পড়ুন: জার্মানির ‘হাই রিস্ক’ তালিকায় আরো ৪ দেশ
- আরো পড়ুন: জার্মানিতে উচ্চশিক্ষা: থাকাসহ বৃত্তির সুবিধা জেনে নিন বিস্তারিত
- আরো পড়ুন: জার্মানিতে মসজিদে আজান দেয়ার অনুমতি
জার্মানি বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুলফিকার মনার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন কবির আহম্মেদ। দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জার্মানি বিএনপির সহ-সভাপতি আমিনুল হক রতন,
সদ্য বিলুপ্ত বাডেন ভুর্টেমবার্গ কমিটির প্রধান উপদেষ্টা আকতারুল আলম বাবুল, উপদেষ্টা সরোয়ার হোসেন সহিদ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম মুক্তি, রতন আবুল কাসেম, কোষাধক্ষ গাজী হিরা মিয়া, সদস্য সৈয়দ নীরক হোসেন দুলাল, প্রচার সম্পাদক হোসেন পাটোয়ারীসহ অনেকে।
- আরো পড়ুন: শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র
- আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের প্রতিষ্ঠানে হ্যাকারদের হামলা
- আরো পড়ুন: যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানের সাথে কাজ করতে হবে
কর্মিসভায় বিএনপি নেতারা বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার অনুমতির জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website