জেনে নিন কমলা ও কলার ফেসপ্যাকে কিভাবে ত্বক হবে উজ্জ্বল। আসুন এ বিষয়ে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। শীতের ঠান্ডা আবহাওয়ায় ত্বক সতেজতা হারায়। বেশিরভাগ মানুষই এ সময় ত্বকের নানা সমস্যায় ভোগেন। শীতে রুক্ষ ও শুষ্কতায় ত্বক হয়ে পড়ে কালচে। বিভিন্ন ধরনের কালচে দাগ-ছোপ স্পষ্ট হয়ে ওঠে এ সময়। এমনকি ঠোঁট পর্যন্ত হয়ে যায় শুষ্ক ও রুক্ষ।
- আরো পড়ুন: সানস্ক্রিন দিয়ে রোদে গেলে কি ভিটামিন ডি পাওয়া যাবে?
- আরো পড়ুন: কফি খাবেন তবে দাঁতে দাগ হবে না যে পদ্ধতিতে
- আরো পড়ুন: প্রাচীন ভেষজ উপায় দূর হবে দাঁতের হলদে ছোপ
তবে আপনি চাইলে ঘরেই এ সমস্যার সমাধান করতে পারেন, তাও আবার সহজ উপায়ে। এজন্য একটি কমলা ও কলা হাতের কাছে থাকলেই হবে। এ ২ টি ফলের মাধ্যমেই শীতে কালচে ত্বক প্রাণ ফিরে পাবে ও উজ্জ্বল হবে দ্বিগুণ।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কমলা ও কলার ফেসপ্যাকে কিভাবে ত্বক হবে উজ্জ্বল
১. কমলালেবুর খোসার গুঁড়া ও দুধ দিয়ে তৈরি করতে পারেন বিশেষ এক ফেসপ্যাক। এজন্য প্রয়োজন হবে কমলালেবুর খোসার গুঁড়া। তার সাথে দুধ মিশিয়ে ৫ মিনিট রেখে দিন।
এরপর মুখ, গলা, ঘাড়ে ও হাত পায়ে এই মিশ্রণ মেখে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে রয়েছে বিভিন্ন ভিটামিন ও খনিজ। এমনকি এটি অ্যান্টিঅক্সিডেন্টেও পূর্ণ। এই মিশ্রণ মুখে মাখলে ত্বক নরম হয়। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যায় দ্বিগুণ।
- আরো পড়ুন: শসা হার্টের উপকারী?
- আরো পড়ুন: পুদিনার ৮ অসাধারণ গুণ
- আরো পড়ুন: চা পানে স্ট্রোকের ঝুঁকি কমে
২. কলা ও দুধ মিশিয়েও তৈরি করতে পারেন আরো একটি বিশেষ ফেসপ্যাক। এজন্য একটি অর্ধেক কলা ভালো করে চটকে নিন। কলার সাথে মিশিয়ে নিন পরিমাণমতো দুধ ও এক চা চামচ মধু।
চাইলে দুধের বদলে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এবার মুখে এই ফেসপ্যাক ব্যবহার করে ১৫ থেকে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে খুবই কার্যকরী।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website