SSC:ফিন্যান্স ও ব্যাংকিংসমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
অধ্যায় সমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন
জনাব লোকমান একজন ইলেকট্রনিক্সের ব্যবসায়ী। ব্যবসায় শুরু করার পূর্বেই তার নিজস্ব অর্থায়ন হতে বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেন। ব্যবসায়ে নিজস্ব অর্থায়ন স্থায়ী বিনিয়োগ হিসেবে বিবেচিত হন। এছাড়াও তিনি ঘঈঈ ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়ের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করেন। [অধ্যায় ১ ও ২]
ক. ব্যাংক কোন ধরনের প্রতিষ্ঠান?
খ. কারবারের মুনাফা অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ কেন?
গ. জনাব লোকমান ঘঈঈ ব্যাংক থেকে কোন মেয়াদি ঋণ নিয়েছেন? ব্যাখ্যা কর।
ঘ. স্থায়ী বিনিয়োগ নিজস্ব তহবিল হতেই করা উচিত। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি: বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> ফিন্যান্স ও ব্যাংকিং:এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC:ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্ন (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
ক. ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান।
খ. একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন ঘটে যেমনÑ নিজস্ব অর্থ, আত্মীয়-স্বজন হতে, বিক্রয় থেকে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ইত্যাদি।
আবার বিভিন্ন জিনিস কেনার জন্য তহবিলের প্রয়োজন হতে পারে। যেমন- মেশিন ক্রয়, দোকান ভাড়া, কাঁচামাল ক্রয় ইত্যাদি। অর্থায়নের মূল কাজই হচ্ছে সংগৃহীত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে সর্বোচ্চ মুনাফা অর্জন করা। তাই মুনাফা অর্জনে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গ. জনাব লোকমান ঘঈঈ ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়েছেন। যে কোনো ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্থায়ী সম্পদ ব্যবহার করা হয় যা ক্রয়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অর্থায়ন অপরিহার্য। ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদি অর্থায়নের অন্যতম উৎস।
দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ ৫ বছর থেকে উর্ধ্বে যেকোনো সময়কাল পর্যন্ত হতে পারে। উদ্দীপকে জনাব লোকমান একজন ইলেকট্রনিক্সের ব্যবসায়ী। তিনি প্রথমে নিজস্ব তহবিলের দ্বারা বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেন।
পরবর্তীতে ঘঈঈ ব্যাংক হতে ঋণ নিয়ে ব্যবসায়ের বিভিন্ন সরঞ্জাম ক্রয় করেন। ব্যবসায়ের সরঞ্চাম ক্রয় একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং তা ক্রয়ে বড় আকারের মূলধনের প্রয়োজন হয়।
সরঞ্জাম দীর্ঘ সময়ের জন্য ব্যবহৃত হবে বলে তা জনাব সালামের জন্য স্থায়ী সম্পতি হিসেবে গণ্য হবে। অর্থাৎ জনাব লোকমান তার ব্যবসায়ের এ সরঞ্জামের অর্থ ঘঈঈ ব্যাংক হতে গ্রহণ করায় তা দীর্ঘমেয়াদি ঋণের সাথে সংগতিপূর্ণ।
পরিশেষে বলা যায়, লোকমান ব্যবসায়ের জন্য স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য ঘঈঈ ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়েছেন।
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি: MCQ ফিন্যান্স ও ব্যাংকিং (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং অনুধাবন-জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিং নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর (PDF)
ঘ. স্থায়ী বিনিয়োগ নিজস্ব তহবিল হতেই করা উচিত-এ বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ স্থায়ী বিনিয়োগে সাধারণত স্থায়ী সম্পত্তিসমূহ যেমন : যন্ত্রপাতি, সরঞ্জাম, ভূমি প্রভৃতি ক্রয় করা হয়। এগুলো দীর্ঘমেয়াদি ব্যবহৃত হয় এবং এদের ক্রয় বাবদও বড় আকারের মুলধনের প্রয়োজন হয়।
নিজস্ব তহবিল হতে এসব ক্ষেত্রে স্থায়ী বিনিয়োগ করলে ব্যবসায়ে মূলধন সংকট দেখা দিতে পারে। অপরদিকে স্থায়ী এসব বিনিয়াগ দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণের মাধ্যমে যোগান দিলে এসব ঋণের মেয়াদও থাকে দীর্ঘ সময়ব্যাপী।
এর ফলে ঋণ পরিশোধে সময় পাওয়া যায় অপরদিকে ব্যবসায়ের অধিক উৎপাদন নিশ্চিত ও সার্বিকভাবে পরিচালনা ব্যয় মেটানো সম্ভব হয়। এছাড়াও দীর্ঘমেয়াদি ঋণ নিলে খরচ অপেক্ষাকৃত কম হয়। তাই আমি মনে করি, স্থায়ী বিনিয়োগ বহিস্থ তহবিল হতেই করা উচিত।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website