জন্ম নিবন্ধন যাচাই,সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড(AটুZ বিষয় নিয়ে জানবো এবং জানানোর চেষ্টা করবো। আসলে জন্ম নিবন্ধন সর্ম্পকে এটা সবার কম-বেশী জানা আছে। তবে এটাও সত্যি জন্ম নিবন্ধন কি কি কাজে ব্যবহার করা হয় বা কোন কোন কাজে প্রয়োজন সেটা অনেকেরই অজনা। চলুন তাহলে আজকে জন্ম নিবন্ধন কি? জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন ও জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড সম্পর্কিত বিস্তারিত তথ্য সর্ম্পকে জেনে নেই।
জন্ম নিবন্ধন কি?
জন্ম নিবন্ধন কি? (Jonmo Nibondhon or Birth Registration) জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।
- আরো পড়ুন: গ্রাফিক ডিজাইন কি? কেনো শিখবেন গ্রাফিক ডিজাইন?
- আরো পড়ুন: গ্রাফিক্স ডিজাইন করে আয় করার ১৩টি জনপ্রিয় উপায়
- আরো পড়ুন: গর্ভধারণ করার সহজ পদ্ধতি (সম্পূর্ন প্রকৃতিক উপায়)
এক কথায় বলতে গেলে, একটি শিশু জন্মের পর সরকারি খাতায় নাম যুক্ত করাকেই বলা হচ্ছে জন্ম নিবন্ধন। আর জন্ম সম্পর্কিত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য থাকে যে সনদে, তাকে বলা হচ্ছে জন্ম সনদ। জন্ম নিবন্ধন যাচাই,সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড(AটুZ
জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে
জন্ম নিবন্ধন এর বহুবিধ ব্যবহার রয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে জন্ম নিবন্ধন কাজে প্রয়োজন। চলুন একনজরে জেনে নেই।
- জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি
- বিবাহ নিবন্ধন
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
- সপোর্ট ইস্যু
- ড্রাইভিং লাইসেন্স ইস্যু
- ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি
- ট্রেড লাইসেন্স প্রাপ্তি
- ভোটার তালিকা প্রণয়ন
- ব্যাংক হিসাব খোলা
- সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ
- জমি রেজিস্ট্রেশন
- গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
- টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
- বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
- গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
- আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি
জন্ম নিবন্ধন সনদ করতে কি কি প্রয়োজন
জন্ম নিবন্ধ সনদ প্রাপ্তির ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হয়। জন্ম নিবন্ধন সনদ পেতে হাসপাতাল বা ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকলে সেখান থেকে প্রদত্ত সার্টিফিকেট বা ছাড়পত্র ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদ পাওয়া যাবে। এছাড়াও এস.এস.সি সনদ এর ফটোকপি,
পাসপোর্টের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি বা এলাকার জনপ্রতিনিধি, যেমন- ওয়ার্ড কমিশনার, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এর ফটোকপি ব্যবহার করেও জন্ম নিবন্ধন সনদ নেওয়া যায়।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড কপি ডাউনলোড করতে বা জন্ম নিবন্ধন যাচাই করতে অর্থাৎ প্রদত্ত তথ্যের সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS ওয়েবসাইটটি ব্যবহার করা যাবে।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড (jonmo nibondhon online copy download) বা জন্ম নিবন্ধন অনলাইন কপি যাচাই করার নিয়ম নিম্নরুপ
অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS ওয়েবসাইটটিতে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
ওয়েবসাইটটিতে প্রবেশের পর এরকম দেখতে একটি ওয়েবপেজ দেখতে পাবেন
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথম খালি বক্সে যার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধন সনদ এ থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করুন।
এরপর দ্বিতীয় বক্সে যার জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধন সনদ এ থাকা জন্ম তারিখ প্রদান করুন।
কারো জন্ম তারিখ যদি ১৯৯০ সালের জানুয়ারীর ১ তারিখ হয়, তবে দ্বিতীয় বক্সটিতে 1990-01-01 এভাবে লিখতে হবে
দুইটি বক্সেই সঠিক তথ্য প্রদান করা হয়ে গেলে Verify বাটনে ক্লিক করুন
Verify বাটনে ক্লিক করার পর যার জন্ম নিবন্ধন যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধনে থাকা তথ্যগুলো স্ক্রিনে প্রদর্শিত হবে।
প্রদর্শিত তথ্যগুলো সঠিক কিনা তা যাচাই করে নিন
যদি Verify বাটনে ক্লিক করার পর Matching Birth Records Not Found লেখা আসে, তবে বুঝবেন উল্লিখিত বক্সে দুইটিতে প্রদত্ত জন্ম নিবন্ধন নাম্বার বা জন্ম তারিখ, যেকোনো একটিতে ভূল হয়েছে।
উল্লেখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করে থাকলে প্রদত্ত তথ্য অনুযায়ী যার জন্ম নিবন্ধন যাচাই করতে চেয়েছিলেন, তার জন্ম নিবন্ধন এর তথ্য পেয়ে যাবেন। জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্যসমুহ স্ক্রিনে দেখার পর তা সঠিক কিনা তা নিশ্চিত করা মাধ্যমে জন্ম নিবন্ধন যাচাই করুন।
জন্ম নিবন্ধন সংশোধন
জন্ম নিবন্ধন সংশোধনের জন্য “জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন” শিরোনামের একটি ওয়েবসাইট রয়েছে। জন্ম নিবন্ধন সংশোধন এর ওয়েবসাইট এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন। জন্ম নিবন্ধন সংশোধনের ওয়েবসাইটে প্রবেশের পর দুইটি খালি বক্স দেখতে পাবেন।
প্রথম বক্সে জন্ম সনদে থাকা জন্ম নিবন্ধন নাম্বার ও দ্বিতীয় বক্সে জন্ম সনদে থাকা জন্ম তারিখ প্রদান করুন। সঠিক জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রদান করতে সার্ভারে থাকা জন্ম সনদ সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।
- আরো পড়ুন: গর্ভবতী মায়েরদের এই ৫টি বিপদ থেকে সাবধান
- আরো পড়ুন: গর্ভবতীর গর্ভের সন্তান সুস্থ কিনা কিভাবে বুঝবো
- আরো পড়ুন: গর্ভকালীন গোপনাঙ্গের যত্ন নেওয়ার ৯টি গোপন কথা
জন্ম নিবন্ধন সংশোধন এর উল্লিখিত ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়ার পর জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রদত্ত তথ্য অনুসরণ করে জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন করতে পারবেন। আপনারদের সুবিধাত্বে জন্ম নিবন্ধন সংশোধন ওয়েবসাইট এর লি:ক এ ক্লিক করুন।
জন্ম তথ্য সংশোধনের শর্ত-নিয়মাবলী
জন্ম সনদে থাকা তথ্যতে ভূল থাকলে জন্ম সনদ সংশোধন করার প্রয়োজন হয়। জন্ম তথ্য সংশোধনের করার ক্ষেত্রে কিছু শর্ত ও নিয়মাবলি প্রযোজ্য। যেমনঃ
যদি পিতা বা মাতার নাম সংশোধন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে প্রথমে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এর আবেদন করে তাদের নাম সংশোধন করতে হবে।
পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০০ এর পূর্বে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।
পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং পিতা বা মাতা মৃত হলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০০ এর পরে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।
অনলাইন জন্ম নিবন্ধন আবেদন
জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, তা নির্বাচন করুন। জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে। পরবর্তী ধাপে প্রদর্শিত পেজে দেওয়া সকল তথ্য সাবধানতার সহিত সঠিকভাবে পূরণ করুন। এভাবে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন করা যাবে।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন সম্পর্কিত নির্দেশনা
অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।
পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন
সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করতে হবে।
জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার ওয়েবসাইট এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন। অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমানে অবস্থা জানতে ওয়েবসাইট এ প্রবেশ করে আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ প্রদান করে “দেখুন” চাপলে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
জন্ম নিবন্ধন ফরম কোথায় পাওয়া যাবে
সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে বা br.lgd.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড করা যাবে। জন্ম নিবন্ধন ফরম ডাউনলোড pdf আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন ফি
জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফি প্রযোজ্য। জন্ম নিবন্ধন ফি সমুহ নিম্নরুপ দেওয়া হলো।
- দেশে বিদেশে জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন ফ্রি।
- জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) ২৫/- টাকা আর বিদেশ ১ মার্কিন ডলার।
- জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) ৫০/- টাকা আর বিদেশ ১ মার্কিন ডলার।
- জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০/- টাকা আর বিদেশ ১ মার্কিন ডলার।
- জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০/- টাকা আর বিদেশ ১ মার্কিন ডলার।
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ ফ্রি
- বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ ৫০/- টাকা আর বিদেশ ১ মার্কিন ডলার।
জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড সম্পর্কিত তথ্য এই লেখায় খুঁজে পেয়েছেন কি? আপনার জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও অনলাইন কপি ডাউনলোড সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেতে নিচে কমেন্ট করুন। এছাড়া আপনি কোন বিষয় জানতে আগ্রহী। সে বিষয় কমেন্ট বা ইমেল করে আমাদের জানান।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website