আসুন আজ নেই একসঙ্গে চা বাগান, পাহাড় ও ঝরনার পাবেন যেখানে । ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ। তবে রূপে সে অনন্য। নদীমাতৃক দেশ বাংলাদেশ একটি ব-দ্বীপ হলেও অল্প কিছু পাহাড়-পর্বতের ভাগীদার সে। বলছিলাম বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সীমান্তবর্তী একটি জেলার কথা। মোহনীয় সৌন্দর্যের জন্য অনবদ্য এই জেলা।
- আরো পড়ুন: সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপে যা দেখবেন
- আরো পড়ুন: তিস্তা পাড়ের বিস্ময়কর ‘চুংথাং’ গ্রাম
- আরো পড়ুন: ববির ‘খ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
একসঙ্গে চা বাগান, পাহাড় ও ঝরনার পাবেন যেখানে
এলাকাটি এককালে কার্পাস মহল নামে পরিচিত ছিল। পরে নদীর নামে এর নামকরণ করা হয় খাগড়াছড়ি। খাগড়াছড়ির একটি উপজেলা রামগড়। অপরূপ খাগড়াছড়ির পার্বত্য সৌন্দর্য যেন তার পূর্ণরূপ পেয়েছে এই রামগড়ে এসে।
এখানে আছে দুর্গম পাহাড়, বুনো অরণ্য, সাজানো চা বাগান, গতিশীল ঝর্ণাধারা আর বৈচিত্র্যময় নৃতাত্ত্বিক সৌন্দর্যের হাতছানি।
এই সীমান্ত শহরে ঢুকতেই দেখবেন ১,৪০০ একরের বিশাল রামগড় চা বাগান। পঞ্চাশের দশকে স্থাপিত এই চা বাগান। এখান থেকে প্রতিদিন ১৬ হাজার কেজি সবুজ পাতা উত্তোলন করা হয়।
বাগানের কেন্দ্রস্থলে আছে প্রকাণ্ড লেক। পুনঃসংস্কারকৃত এই লেকে শীতকালে ভরে যায় পাখির কলকাকলিতে। হাজার হাজার অতিথি পাখি আশ্রয় নেয় লেকটিতে।
দেশের অনেক পাখিপ্রেমী এ সময় ভিড় জমায় সেখানে। এজন্য আপনার পাখিপ্রেমী হওয়ার প্রয়োজন নেই।
যদি ন্যূনতম প্রকৃতিপ্রেমী হন তাহলে বিমোহিত হয়ে যাবেন এই স্থানের সৌন্দর্যে। রামগড় বাগানের মধ্য দিয়ে চলে গেছে ফেনী-খাগড়াছড়ি সড়ক।
এই পথে ছুটে চলা হাজারও যাত্রীর দেহ মন প্রাণ জুড়িয়ে দেয় রামগড় চা বাগান। যেন মনে হয় চারদিকে সবুজ গালিচা পেতে রাখা!
- আরো পড়ুন: চোখ সুস্থ রাখতে যে ৫ টি খাবার খাবেন
- আরো পড়ুন: ১০টি খাবারে আপনার জন্য ক্যানসারের ঝুঁকি
- আরো পড়ুন: গর্ভবতী মায়েদের বাড়তি পুষ্টি সহ ১৬টি রোগের ঔষধ জিরা পানি
কীভাবে যাবেন?
ঢাকা, চট্টগ্রাম কিংবা ফেনী থেকে সহজেই যাত্রীবাহী কোচ বা বাসযোগে যাওয়া যায় রামগড় ও খাগড়াছড়িতে। ঢাকার কমলাপুর, ফকিরাপুল,সায়েদাবাদ প্রভৃতি স্থানেও রয়েছে খাগড়াছড়ির বাস কাউন্টার। এসব স্থান থেকে সৌদিয়া, শ্যামলী, এস আলম, শান্তি পরিবহন প্রভৃতি চেয়ারকোচের নৈশ ও দিবা সার্ভিস রয়েছে।
রামগড় ভ্রমণ শেষে এখান থেকে বাস ছাড়াও সিএনজি চালিত অটোরিকশা কিংবা চাঁদেরগাড়ি রিজার্ভ করে আলুটিলায় যাওয়া যায়। ফেনীর মহিপাল ও চট্টগ্রামের অক্সিজেন বাস টার্মিনাল থেকে রামগড় ও খাগড়াছড়ির বাস ছেড়ে আসে।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website