জেনে নিন Gmail এ ছবি রাখার নিয়ম সম্পর্কে। আসুন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করে জেনে নেওয়া যাক। যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে, সেখানে ছবি রাখতে চান তাহলে সেটি সুরক্ষিত থাকবে। তবে অনেক মোবাইল ব্যবহারকারী জি-মেইল এ ছবি কিভাবে রাখতে হয়, এই সম্পর্কে জানে না। তাই আজকের আর্টিকেলে আমরা Gmail এ ছবি রাখার নিয়ম সম্পর্কে জেনে নেবো। যার মাধ্যমে আপনি খুব সহজ পদ্ধতি অবলম্বন করে, জি-মেইল এ ছবি রাখতে পারবেন।
- আরো পড়ুন: গুগল ক্রোম ডাউনলোড ও আপডেট কিভাবে করবেন
- আরো পড়ুন: Vidmate এ কিভাবে Download করবেন
- আরো পড়ুন: গুগলে নিজের নাম কিভাবে যোগ করতে হয়
Gmail এ ছবি রাখার নিয়ম
যদি আপনি জিমেইল একাউন্টে ছবি রাখতে চান তাহলে আপনার কাছে অবশ্যই একটি জি-মেইল একাউন্ট থাকতে হবে। যদি জি-মেইল একাউন্ট না থাকে তাহলে এখনি একটি জি-মেইল অ্যাকাউন্ট বানিয়ে নিন।
এরপর মোবাইল থেকে জি-মেইল অ্যাপ্লিকেশনটি খুলে নিয়ে, Compose অপশনে ক্লিক করুন।
এরপর, এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এখান থেকে একদম উপরে দেয়া Pin আইকনের উপর ক্লিক করে, Attach File অপশনের ওপর ক্লিক করুন।
এরপর আপনি যে ছবিগুলো Gmail এ রাখতে চান, সেগুলো মোবাইল গ্যালারি থেকে বেছে নিন। ছবি গুলো gmail এ রাখার জন্য, নির্দিষ্ট ছবিগুলো সিলেক্ট করে, ছবিগুলোর ওপর ক্লিক করুন।
এরপর ছবিগুলি, জিমেইল এ আপলোড হওয়া শুরু হয়ে যাবে। সবকটি ছবি জিমেইল এ আপলোড হয়ে গেলে, একদম উপরের left arrow (←) আইকনের উপর ক্লিক করে দিন।
যার ফলে আপনার ছবিগুলো জিমেইলের draft সেকশন স্টোর হয়ে যাবে। এবং জিমেইলে সর্বদা আপনার ছবিগুলি রয়ে যাবে।
Gmail এ রাখা ছবি কিভাবে দেখবেন?
জিমেইলে আপনি যেসব ছবিগুলি জমা রেখেছেন সেগুলো দেখার জন্য, Draft সেকশনে যান। সেখান থেকে আপনি সমস্ত ছবি একত্রে দেখতে পাবেন। এবং যদি কোন ছবি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আপনি সেখান থেকে ডিলিট করতে পারেন।
জি-মেইল এ ছবি রাখার প্রয়োজনীয়তা – কেন রাখবেন
অনেক সময় ভুলবশত মোবাইল থেকে অনেক ছবি ডিলিট হয়ে যায়। এই জন্য যদি আপনি জি-মেইল এর মাধ্যমে ছবিগুলো জমা করে রাখতে পারেন তাহলে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
এছাড়া আপনি যেকোনো ডিভাইসে জি-মেইল একাউন্টে সাহায্যের লগইন করে ঐ ছবিগুলো দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
যার কারণে যদি মোবাইল খারাপ হয়ে যায় তাহলেও আপনি, ছবিগুলি পুনরুদ্ধার করতে পারবেন।
- আরো পড়ুন: চাকরী ছেড়ে দিয়ে ব্যবসা করে তিনটি রেস্তারার মালিক!
- আরো পড়ুন: আচার বিক্রি করে মাসে লাখ টাকা আয়
- আরো পড়ুন: প্রশিক্ষণ দেশে, চাকরি বিদেশে!
উপসংহার
আশা করি উপরের ইনফরমেশন থেকে Gmail এ ছবি রাখার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। যদি এখনও এই আর্টিকেলটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাকে অবশ্যই সাহায্য করব।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website