ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঞ্চয়পত্র মুনাফার হার

জেনে নিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঞ্চয়পত্র মুনাফার হার সম্পর্কে। আসুন এ সম্পর্কে আজকে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে কথাটি ঠিকই শুনেছেন তবে ক্ষুদ্র বিনিয়োগকারী অর্থাৎ যাদের বিনিয়োগ ১৫ লক্ষের মধ্যে তাদের সঞ্চয়পত্র মুনাফার হার কমানো হয় নি। ১ থেকে ৫ লক্ষ টাকায় পরিবার সঞ্চয়পত্র বিনিয়োগ করলে প্রতি লাগে ৯১২ টাকাই পাওয়া যাবে। সঞ্চয়পত্রে প্রতি লাখে মাসিক ৯১২.০০ টাকা মুনাফা!



ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঞ্চয়পত্র মুনাফার হার

পুরুষ মানুষ ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলে কত পাওয়া যাবে প্রতিমাসে?

একজন পুরুষ মানুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে না। তাই বিনিয়োগের ক্ষেত্রে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে হবে। এ সঞ্চয়পত্র ক্রয়ে ১ লক্ষ টাকা প্রতি ৩ মাস পর পর ২৬২২ টাকা মুনাফা দেয়া হয়। এটি ৩ বছরের জন্য রাখতে হবে। চাইলে আপনি ৩ বছরের পূর্বেও ভাঙ্গাতে পারবেন সেক্ষেত্রে মুনাফা কর্তন হবে। সাধারণ ছেলেদের জন্য প্রতিমাসে মুনাফা প্রাপ্তির কোন সঞ্চয় স্কিম নাই।

পরিবার সঞ্চয়পত্র ক্রয়ে ১ লক্ষ টাকায় প্রতিমাসে ৯১২ টাকাই পাওয়া যাবে কি?

জি, পাওয়া যাবে। ১৮ ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরুষ ও মহিলা) এবং ৬৫ ও তদুর্ধ্ব বয়সের বাংলাদেশী (পুরুষ ও মহিলা) নাগরিক কিনতে পারবেন। একক নামে সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা। ৫ বছর মেয়াদ এবং মেয়াদান্তে মুনাফা ১১.৫২ শতাংশ। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ১ম বছরান্তে ৯.৫০ শতাংশ, ২য় বছরান্তে ১০.০০ শতাংশ, ৩য় বছরান্তে ১০.৫০ শতাংশ এবং ৪র্থ বছরান্তে ১১.০০ শতাংশ হারে মুনাফা প্রাপ্য হবে। প্রতিমাসে মুনাফা পাওয়া যায়। মোট ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র থাকলে প্রতি মাসে ১ লক্ষ টাকায় ৯১২ টাকা আর ৫ লক্ষের উপরে থাকলে ৮৬৪ টাকা পাওয়া যায়, ট্যাক্স কাটার পরে।



পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ে ১ লক্ষ টাকায় ৩ মাস অন্তর ২৭৯৩ টাকা পাওয়া যাবে কি?

জি, পাওয়া যাবে। অবসরপ্রাপ্ত ব্যাক্তি এবং মৃত চাকুরীজিবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/ স্ত্রী/ সন্তান। একক নামে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা। ৫ বছর মেয়াদ এবং মেয়াদান্তে মুনাফা ১১.৭৬ শতাংশ। তবে মেয়াদপূর্তির পূর্বে নগদায়ন করলে ১ম বছরান্তে ৯.৭০ শতাংশ, ২য় বছরান্তে ১০.১৫ শতাংশ, ৩য় বছরান্তে ১০.৬৫ শতাংশ এবং ৪র্থ বছরান্তে ১১.২০ শতাংশ হারে মুনাফা প্রাপ্য হবে। ৩ মাস পরপর মুনাফা পাওয়া যায়। মোট ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র থাকলে প্রতি ৩ মাসে ১ লক্ষ টাকায় ২৭৯৩ টাকা আর ৫ লক্ষের উপরে থাকলে ২৬৪৬ টাকা পাওয়া যায়, ট্যাক্স কাটার পরে।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক কর।

এগুলো দেখুন

জীবনবিমায় প্রিমিয়াম, বোনাস এবং বার্ষিকবৃত্তি

জীবনবিমা: দাবি আদায় পদ্ধতি

জেনে নিন জীবনবিমা: দাবি আদায় পদ্ধতি সম্পের্কে। আসুন আজকে এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *