অনলাইন লোন বাংলাদেশ

অনলাইন লোন বাংলাদেশ এখন অনেকটাই এগিয়ে, এই দেশ এখন বর্তমানে আস্তে আস্তে ডিজিটাল শিফট হচ্ছে। প্রধানমন্ত্রীর বলা কথা এখন বাস্তবে পরিণত হচ্ছে। যেটা আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে এখন সবকিছুই ডিজিটালি সম্প্রসারণ হচ্ছে। আর তার ধারাবাহিকতায় লোনের দিক দিয়েও পিছয়ে নেই বাংলাদেশ। আপনি বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অনায়াসে বিভিন্ন ধরনের লোন পেয়ে যাবেন।

আপনার যদি খুব টাকার প্রয়োজন হয় আপনি এমন সময় আপনার পাশে থাকবে বিভিন্ন ধরনের অনলাইন লোন যেটি আপনি কিছু অ্যাপসের মাধ্যমে এই লোনগুলো আপনার হাতের কাছে পেয়ে যাবেন। খুব দ্রুত টাকা পাবেন তাই এই লোনে আপনাকে তুলনামূলকভাবে বেশি সুদ দিতে হবে। যদিও বিপদের সময় অথবা প্রয়োজনের টাকা হাতে পেলে আপনার অনেক সুবিধা হবে ।



এ ধরনের লোন পেতে গেলে এখন বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। দ্রুত সময়ে সহজে লোনের আবেদন জমা দিতে পারবেন। জমা দেয়ার পর খুব তাড়াতাড়ি অনুমোদন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । যদিও অনলাইন লোন এর জন্য আপনাকে বিভিন্ন কোম্পানির নির্দিষ্ট কিছু শর্তাবলী মেনে চলতে হবে তার সঙ্গে জমা দিতে হবে কিছু জরুরী নথিপত্র।
অনলাইনে লোন দেয় কোন কোন অ্যাপস

অনলাইনে লোন দেয়ার মতো অনেক অ্যাপস আছে। কিন্তু সবচাইতে যে ২ টি অ্যাপস আলোচনায় রয়েছে সে ২ টি অ্যাপস এর নাম হচ্ছে

  • রেপিট ক্যাশ অ্যাপস (Repaid Cash)
  • স্বাধীন অ্যাপস (Sadhin)

রেপিট ক্যাশ (Repaid Cash) অ্যাপ থেকে কিভাবে লোন পাওয়া যায়

রাপিদ ক্যাশ সাধারণত একটি মাইক্রো ফিনান্সিয়াল অ্যাপস হিসাবে সেবা দিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ রেপিড ক্যাশ এর মাধ্যমে খুব সহজে ২৪ ঘণ্টার মধ্যে লোন নেয়া সম্ভব।

Rapid cash loan Bangladesh

অনলাইনের মাধ্যমে যদি আপনি লোন নিতে চান তাহলে অনেক কিছু ডকুমেন্ট তারা সাধারণত নেয় না সে ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠান থেকে লোন নিতে যেমন ঝামেলা কম সে ক্ষেত্রে তাদের লোনে অন্যান্য ব্যাংকের থেকে সুদের পরিমাণ কিন্তু বেশি। যার কারণে একদিকে আপনার একটু ছাড় হলেও কিন্তু অন্যদিকে একটু আপনাকে একটো মানিয়ে নিয়ে চলতে হবে। আর নয়তো আপনি অনলাইন লোন নিতে পারবেন না ।

Rapid cash apps টি কোন প্রকার জামানত ছাড়া এবং ২৪ ঘন্টার মধ্যে আপনাকে ঋণ দিতে প্রস্তুত। এই অ্যাপসটি বাংলাদেশে কি পরিমাণ জনপ্রিয় সেটি আপনার তার ডাউনলোড দেখে বুঝতে পারবেন রেপিড ক্যাশ অ্যাপটি ইতিমধ্যে ৫ লক্ষ ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে।

Rapid cash loan রেপিড ক্যাশ লোন

রেপিড ক্যাশ অ্যাপস লোন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা লোন দিয়ে থাকে ২৪ ঘন্টার মধ্যে? তার উত্তরে বলা যায় যে রাপিডক্যাশ ২৪ ঘন্টার মধ্যে আপনাকে সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে।

রেপিড ক্যাশ লোন এর মেয়াদ

বাংলাদেশের প্রতিটি ব্যাংক এবং প্রতিটি এনজিও যেভাবে লোন এর মেয়াদ নির্ধারণ করে রাখে সেভাবে রেপিড ক্যাশ এর থেকেও এখি আপনি রেপিড ক্যাশ লোন এর মেয়াদ সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত হয়ে থাকে। মানে আপনি যেরকম লোন নিবেন লোনের উপর ভিত্তি করে লোন এর মেয়াদ নির্ধারণ করা হয়।

রেপিড ক্যাশ অ্যাপস থেকে লোন নেয়ার নিয়ম

আপনি যদি রেপিড ক্যাশ অ্যাপস থেকে লোন নিতে আগ্রহী হন তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হল আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে রাপিডক্যাশ অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

রেপিড ক্যাশ অ্যাপটি ডাউনলোড করে নেয়ার পর এই অ্যাপস টি ওপেন করে নিবেন ওপেন করে নেয়ার পর সাইনআপ করে নিবেন সাইনআপ করে নেয়ার পর আপনার ভোটার আইডি কার্ড এর সকল তথ্য আপনাকে দিতে হবে ।

এবং আপনার পরিচিত চারজন ব্যক্তির ফোন নাম্বার দিতে হবে কেননা আপনাকে লোন দেয়ার জন্য কোন একটি উপায় তো তাদের প্রয়োজন হবে আর না হয় আপনি যদি লোন নেয়ার পর তাদের ফোন রিসিভ না করেন এবং অন্যান্য ঝামেলার মধ্যে না পড়ানোর জন্যই ৪ জন মানুষের কোন নাম্বার আপনাকে দিতে হবে ।

আপনার ডকুমেন্ট এবং আপনার সবকিছু যদি ঠিক থাকে তাহলে তারা আপনাকে ২৪ ঘন্টার মধ্যে লোন দিয়ে দিবে।
অ্যাপসের লোন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত

অ্যাপস থেকে লোন নেয়ার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার দিতে হবে সেগুলো হচ্ছে নাম, ঠিকানা, জন্ম তারিখ, এনআইডি কার্ডের নাম্বার, ছবি এনআইডি কার্ডের সঙ্গে সেলফি যুক্ত করে পূরণ করতে হয়। ঠিকানা সঙ্গে এলাকা সড়ক নাম্বার, পাড়া-মহল্লা যুক্ত করতে হয় । পরিবারের সদস্য আত্মীয়-স্বজন, এবং তুলে ধরা সত্য যুক্ত করে দিচ্ছে এর লোন ।

অ্যাপস থেকে লোন নেওয়ার ক্ষেত্রে কি কি চার্জ আপনার থেকে নেয়া হবে

প্রথমত ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনার থেকে একটি সার্ভিস চার্জ নিয়ে নেয়া হবে। এরপরে আপনার থেকে অ্যাপ্লিকেশন ফি বাবদ ১২০ টাকা, ডাটা এনালাইসিস ফি বাবদ নিবে ১৮০ টাকা, মূল্য সংযোজন কর নিবে আপনার থেকে ১৫ টাকা, এবং সুদ বাবদ আপনার থেকে নিয়ে নেওয়া হবে ৫ টাকা । এই ক্ষেত্রে এ চার্জ গুলো আপনার লোনের উপর নির্ভর করে আপনার লোনের পরিমাণ যত বেশি হবে সেক্ষেত্রে আপনার চার্জ এর পরিমাণ তত বেশি হবে।

Shadhin অনলাইন লোন বাংলাদেশ

এখন আমি আলোচনা করব বাংলাদেশের স্বাধীন অ্যাপস নিয়ে স্বাধীন অ্যাপস এমন একটি অ্যাপস যে অ্যাপসে আপনি অনেক সহজে লোন নিতে পারবেন।

এই অ্যাপসে আপনি সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন কোন প্রকার জামানত ছাড়া ।

স্বাধীন অ্যাপস লোন দেয়ার নিয়ম

স্বাধীন অ্যাপস অ্যাপস এর লোন দেওয়ার নিয়ম হচ্ছে p2p মানে পারসোন টু পারসোন স্বাধীন অ্যাপস নিজে থেকে কোন লোন দিবে না স্বাধীন অ্যাপস কাজ হচ্ছে অন্য ব্যাংক থেকে আপনাকে লোন নিতে সাহায্য করা। এই প্রসেস টা অনেক সহজ একটা প্রসেস এই প্রজেক্টটি সারা বিশ্বে অনেক জনপ্রিয় কিন্তু আমাদের বাংলাদেশে এই প্রথম।

স্বাধীন অ্যাপস (shadhin app) একাউন্ট খোলার নিয়ম

স্বাধীন অ্যাপসে অ্যাকাউন্ট খোলার নিয়ম হচ্ছে আপনি প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে ওইখানে উপরে টাইপ করবেন স্বাধীন অ্যাপস এবং এই অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। স্বাধীন অ্যাপস ডাউনলোড করে নেয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সেখানে দুইটি অপশন আসবে প্রথমটি হলো

আপনার মোবাইল নাম্বার এবং দ্বিতীয়টি হলো আপনার পাসওয়ার্ড মানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নিবেন এরপর আপনার ওইখানে সিটি ব্যাংকে কিছু নিয়ম কারণ আছে যে প্রসেস গুলো আপনাকে কমপ্লিট করতে হবে।

এরপর একটি সাইনআপ এর অপশন আসবে যেখানে নাম ফোন নাম্বার ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড লেখা থাকবে যেখানে নামের জায়গায় আপনার আইডির নাম দিবেন এবং ফোন নাম্বারে আপনার পার্সোনাল ফোন নাম্বারটি দিবেন এবং আপনার যদি ইমেইল আইডি না থাকে তাহলে একটি ইমেইল আইডি ক্রিয়েট করে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন।

তারপর আপনার নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে সে ওটিপি ভেরিফিকেশন এ দিয়ে সাইনআপ করে নেবেন।

এরপর এক একটা অপশন আসবে যেমন আপনি কোথায় থাকেন কি করেন এবং আপনি কোথায় জব করেন । আপনার সম্পূর্ণ ইনফর্মেশন যেগুলো থাকে মানে একটা মানুষের যেরকম তথ্য দেয়ার প্রয়োজন হয় সবগুলা আপনার থেকে ঐ অ্যাপসে দিতে হবে। দিয়ে সুন্দরভাবে সাইনআপ করে নিতে হবে।

এইসব তথ্য কিভাবে দিবেন তা দেখার জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন

আপনাদের একটি কথা জানানো অনেক প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের এই লোনের জন্য এপ্লাই করতে হলে আপনাদের প্রথমে যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে।

ব্যাংক একাউন্ট ছাড়া আপনারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন না। কারণ আপনাকে তারা লোনটি প্রোভাইড করবে ব্যাংক একাউন্টের মাধ্যমে যার কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হওয়া জরুরী ।

বিভিন্ন অ্যাপস থেকে লোন নেয়ার মধ্যে সমস্যা কি?

এখানে আপনাদের সুবিধার্থে কিছু কথা না বললেই নয় সেটি হচ্ছে বাংলাদেশে এখনও পর্যন্ত অনলাইনে লোন নেয়া প্রক্রিয়া এত সহজ নয় আপনারা লোন নেয়ার আগে সম্পূর্ণ এই অ্যাপ সম্বন্ধে জেনে বুঝে এবং সবকিছু ঠিকঠাক থাকলে এর পরে আপনারা আপনাদের তথ্য দিয়ে লোন নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে কারণ লোন নেয়া অত সহজ নয়।

লোন নিতে অনেক ডকুমেন্ট, জামানত, অনেক কিছুর প্রয়োজন হয়। যেহেতু এই লোনগুলো অনেক সহজেই এই দিয়ে দিচ্ছে সে ক্ষেত্রে আপনারা অনেক ভেবেচিন্তে আপনাদের ডকুমেন্টগুলো দিবেন কারণ এ পর্যন্ত অনেকেই প্রতারণা এবং অনেক সমস্যার মধ্যে পড়েছেন এই লোন নিতে গিয়ে।



এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন ব্যাংকগুলো ঋণ দেয়ার পূর্বে গ্রাহকের তথ্য ভালোভাবে যাচাই করেন কিন্তু কোন কোন চক্র যদি অনলাইনে এমন অ্যাপস খুলে ঋণ দিতে চাই সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার থাকে না।

আমি বলছি না অ্যাপসগুলো খারাপ, এই অ্যাপসগুলো যারা ডেভলপ করেছে তারা প্রতারণা করবে আপনার সাথে। কিন্তু বিভিন্ন আপনার ডকুমেন্ট দেয়ার পূর্বে একটু ভেবেচিন্তে, সবার থেকে জিজ্ঞেস করে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো তাদের কাছে দিবেন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন। এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

জীবনবিমায় প্রিমিয়াম, বোনাস এবং বার্ষিকবৃত্তি

জীবনবিমা: দাবি আদায় পদ্ধতি

জেনে নিন জীবনবিমা: দাবি আদায় পদ্ধতি সম্পের্কে। আসুন আজকে এ সম্পর্কে আলোচনা করে বিস্তারিত জেনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *