অসুস্থ ব্যক্তির ‘আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত

জেনে নিন অসুস্থ ব্যক্তির ‘আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত সম্পর্কে। আসুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। ‘যে নেয়ামত মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়; তার চেয়ে বিপদে পড়ে আল্লাহর শরণাপন্ন হওয়া অনেক উত্তম’ শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এমনটি বলেছেন।



কারণ অসুস্থ হয়ে আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর প্রশংসা করায় রয়েছে নিষ্পাপ হওয়ার মহাসুযোগ। অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা তথা – ‘اَلْحَمْدُ لله আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত বা উপকারিতা কী?

অসুস্থ ব্যক্তির ‘আলহামদুলিল্লাহ’ বলার ফজিলত

হাদিসে কুদসিতে এসেছে, অসুস্থ অবস্থায় আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে নিষ্পাপ করে দেন। হাদিসে কুদসিতে এসেছে-

মহান আল্লাহ বলেন, ‘যখন আমি আমার মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি, আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে- ‘اَلْحَمْدُ لله আলহামদুলিল্লাহ’ বলে; তবে সে বিছানা থেকে এমনভাবে ওঠে দাঁড়ায়; যেন তার মা তাকে ভূমিষ্টকালে যেমন জন্মদান করেছিল।’ (হাদিসে কুদসি)



সুতরাং মুমিন মুসলমানের উচিত, অসুস্থ হলেও মহান আল্লাহর প্রশংসা করতে ভুলে না যাওয়া। অসুস্থ হলে মহান আল্লাহর বেশি বেশি তাসবিহ ও প্রশংসা করা। এর বিনিময়ে মহান আল্লাহ ওই বান্দাকে গুনাহমুক্ত করে দেবেন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে অসুস্থতাবস্থায় বেশি বেশি তাঁর প্রশংসা করার তাওফিক দান করুন। বিশেষ করে আল্লাহর শুকরিয়া আদায়ে ‘اَلْحَمْدُ لله আলহামদুলিল্লাহ’ বলার মাধ্যমে নিষ্পাপ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

এগুলো দেখুন

সালাতুত তাসবিহ পড়ার নিয়ম

ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে?

জেনে নিন ফজরের জামাত চলা অবস্থায় সুন্নত পড়া যাবে? আসুন এ বিষয়ে কোরআনে কি বলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *