নতুনধারার মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার :: নতুনধারা বাংলাদেশ এনডিবি আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ২৩ জুলাই তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে এই কেন্দ্র উদ্বোধন করেন।

এ সময় মোমিন মেহেদী বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর অধিকাংশেরই লক্ষ্য যে কোনভাবেই হোক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া- কোটিপতি হওয়া। কিন্তু তারুণ্যের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরই এই লক্ষ্যর বাইরে থেকে কাজ করেছে ছাত্র-যুব-জনতার কল্যাণের জন্য নিবেদিত থেকে।


আরো পড়ুন: ৩০ এরপর বাচ্চা নিলে আপনি যে সমস্যার মুখোমুখী হবেন                 


তার-ই ধারাবাহিকতায় আজ দেশের রাজনৈতিকদলগুলো যখন নিজেদের রাজনৈতিক-অর্থনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত-ক্ষমতায় আসার আর থাকার নোংরা রাজনৈতিক কর্মসূচীতে ব্যস্ত; তখন নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশে প্রথম কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জনগনের জন্য বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার কেন্দ্র উদ্বোধন করেছে। আগামীতে এটির সংখ্যা ১০০ করার ইচ্ছে আছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির।

যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন।

এগুলো দেখুন

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)

SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF) অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১. মধ্যমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি? ক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *